বৈশাখী নিউজ ২৪
সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান!
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং বাহরাইনে মোতায়েন করা মার্কিন পঞ্চম নৌবহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছে, প্রিন্স সুলতান বিমান ঘাঁটিটি মার্কিন সামরিক মোতায়েন ও অভিযানের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং সেখানে মার্কিন গোয়েন্দা বিমানগুলো অবস্থান করে। এই কৌশলগত অবস্থান বিবেচনা করেই তারা সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। একই সময়ে ইয়েমেনের হুতি-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা আল-মাসিরাহ জানিয়েছে, ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি ইসরাইলের বেন গুরিয়ান বিমান ঘাঁটির কাছে অবস্থিত ‘জায়নিস্টRead More
লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। পরে সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাবেন, যেখানে তার পূর্বনির্ধারিত একটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। রবিবার (২২ মার্চ) সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন। বিমানবন্দর সূত্র জানায়, ডা. জুবাইদা রহমান বাংলাদেশ বিমানের বিজি-২০১ নম্বর ফ্লাইটে করে ঢাকা ত্যাগ করেন। ডা. জুবাইদা রহমানের সফরসঙ্গী হিসেবে সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিক্যাল অফিসারRead More
সুনামগঞ্জে শিমুল বাগান ঘুরতে গিয়ে ২ তরুণের মৃত্যু, আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদে ঘোরাঘুরি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় এক বন্ধুর হাড় বিচ্ছিন্ন হয়ে গাছে বিদ্ধ হয়েছে। ঈদের পরদিন রোববার (২২ মার্চ) সুনামগঞ্জ-দিরাই সড়কের শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার শান্তিগঞ্জ উপজেলার মুক্তাখাই গ্রামের আক্কেল আলীর ছেলে মোটরসাইকেল চালক সাইদুল ইসলাম (৩০) ও একই গ্রামের মৃত উকিল আলীর ছেলে সাফিকুল ইসলাম (২৮)। আহত হয়েছেন তাদের আরেক বন্ধু গুলজার আহমদ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাইদুল ইসলাম তার দুই বন্ধুকে নিয়ে নিজ গ্রাম থেকে মোটরসাইকেলে করে তাহিরপুরের পর্যটনকেন্দ্র শিমুল বাগানে ঘুরতেRead More
সুনামগঞ্জে চিকিৎসা অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, স্বাস্থ্যকর্মীকে মারধর
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার (২২ মার্চ) সন্ধ্যায় ফারাবি নামের ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ক্ষুব্ধ স্বজনরা জরুরি বিভাগের এক চিকিৎসা সহকারীকে মারধর করেন এবং হাসপাতালে ভাঙচুর চালান। মৃত ফারাবি উপজেলার সেলবরষ ইউনিয়নের বগারপাছুর গ্রামের কাঠমিস্ত্রি মানিক মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে রোববার দুপুর দেড়টার দিকে ফারাবিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। স্বজনদের অভিযোগ, কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রঞ্জন কিশোর চাকলাদার প্রায় ৪০ মিনিট দেরিতে শিশুটিকে দেখেন এবং পরে ভর্তিRead More
৬ দফা ঘোষণা করল ইনকিলাব মঞ্চ
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতে ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিকে রিমান্ডসহ পুরো বিচার প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ সরকারের ‘রহস্যজনক নীরবতা’ ও ‘নিষ্ক্রিয়তা’র প্রতিবাদে ফুঁসে উঠেছে ইনকিলাব মঞ্চ। এরই প্রেক্ষিতে রোববার (২২ মার্চ) মধ্যরাতে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের সই করা এক বিবৃতিতে ছয় দফা দাবি ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, ১৫ দিনের মধ্যে খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা না হলে ঢাকাসহ সারাদেশে একযোগে কঠোর কর্মসূচি পালন করবে এই প্ল্যাটফর্ম। বিবৃতিতে ইনকিলাব মঞ্চ উল্লেখ করে, পশ্চিমবঙ্গে আটক হওয়া হাদি হত্যাকাণ্ডের আসামিদের ১৪Read More
সংস্কার পরিষদ ও স্থানীয় সরকার ইস্যুতে আন্দোলনে নামছে ১১ দল
বৈশাখী নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। সরকার গঠনের পর নির্বাচনী অঙ্গীকার পূরণে কাজ শুরু করেছে তারা। তবে জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকার টালবাহানা করছে বলে অভিযোগ করছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগ নিয়েও আপত্তি জানিয়েছে দলগুলো। তাদের অভিযোগ, নির্বাচনের পর ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠন ও অধিবেশন ডাকার বাধ্যবাধকতা মানেনি বিএনপি। স্থানীয় সরকার নির্বাচনের বিপরীতে প্রশাসক নিয়োগে ঝুঁকেছে তারা। এখন পর্যন্ত ১১ সিটি করপোরেশন এবং ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। দ্রুতRead More
ইরানের কূটনীতিকদের বহিষ্কার করল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: কাতারের পর এবার ইরানের কূটনীতিকদের বহিষ্কার করল সৌদি আরব। দেশটির ভূখণ্ডে বারবার হামলার প্রতিবাদে ইরানের সামরিক অ্যাটাশেসহ দূতাবাসের পাঁচ কর্মীকে বহিষ্কার করেছে রিয়াদ। তাদের ২৪ ঘণ্টার মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত শনিবার (২১ মার্চ) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রিয়াদে নিযুক্ত ইরানের ‘সামরিক অ্যাটাশে, সহকারী সামরিক অ্যাটাশে এবং মিশনের আরও তিন কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। রিয়াদের পক্ষ থেকে এমন এক সময়ে এ সিদ্ধান্ত এসেছে, যখন ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলাকে ঘিরে অঞ্চলটির পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। সৌদি আরবসহ পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশে হামলাRead More
নিউইয়র্কে গাড়ির সঙ্গে বিমানের ভয়াবহ সংঘর্ষ
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যস্ততম লা গার্ডিয়া বিমানবন্দরে অবতরণের সময় একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে রানওয়েতে থাকা একটি অগ্নিনির্বাপক গাড়ির ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরটিতে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। খবর রয়টার্সের। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, মন্ট্রিয়ল থেকে আসা এয়ার কানাডা এক্সপ্রেসের একটি সিআরজে-৯০০ উড়োজাহাজ অবতরণের পর রানওয়ে দিয়ে ট্যাক্সি করার সময় একটি গ্রাউন্ড ভেহিকেলের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের সময় উড়োজাহাজটির গতি ছিল ঘণ্টায় প্রায় ৩৯ কিলোমিটার। উড়োজাহাজটি পরিচালনা করছিল জ্যাজ এভিয়েশন, যাRead More
যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প
বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বিশ্বব্যাপী জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় যেকোনো সময় দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। রোববার (২২ মার্চ) রাতে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে এক জরুরি বার্তার মাধ্যমে তারা এই পরিস্থিতির কথা জানায়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সারাদেশের পেট্রোল পাম্পগুলোর বর্তমান অবস্থা অত্যন্ত করুণ। তেল বিপণনকারী কোম্পানিগুলো থেকে প্রতিদিন যে পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে, তা দিয়ে সাধারণ ক্রেতাদের ন্যূনতম চাহিদাও পূরণ করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে দেশের কোটি কোটি মোটরসাইকেল চালক ও জরুরিRead More
ইসরায়েলে ইরানের ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, সর্বোচ্চ সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে চার শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। রোববার (২২ মার্চ) ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। হামলার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আইডিএফ জানায়, তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের প্রায় ৯২ শতাংশই আকাশেই ধ্বংস করা সম্ভব হয়েছে। এ বিষয়ে আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্টRead More


