Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

যুক্তরাষ্ট্রের সাথে ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিতে গণস্বাক্ষর

বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের স্বাক্ষরিত ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিতে সিলেটে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রোববার (১২ এপ্রিল) বিকেল ৪টা থেকে নগরীর চৌহাট্টা এলাকায় সিলেট জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয়। কর্মসূচির শুরুতে এই চুক্তির কুপ্রভাব এবং মার্কিন সাম্রাজ্যবাদের ভূমিকার সমালোচনা করে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট আনোয়ার হোসেন সুমন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে গত ৯ ফেব্রুয়ারি অন্তর্র্বতীকালীন সরকার বিদায়বেলায় মার্কিনিদের সাথে এই চুক্তি স্বাক্ষর করেছে। এটি মূলত একটি গোলামি চুক্তি। বক্তারা অবাক বিস্ময় প্রকাশ করেRead More


পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে হরমুজ প্রণালি, টোল দিতে হবে ইরানি মুদ্রায়

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রণালিটি সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে দাবি করে সেখানে জাহাজ চলাচলে টোল আরোপের কথা জানিয়েছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবায়ি। ইরানের রাষ্ট্রায়ত্ত মেহের নিউজ এজেন্সির বরাতে বিবিসি জানায়, হাজি বাবায়ি হরমুজ প্রণালিকে তেহরানের জন্য রেড লাইন হিসেবে উল্লেখ করেছেন। তিনি দাবি করেন, এই জলপথ পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে এবং এখানে চলাচলের ক্ষেত্রে ইরানি মুদ্রা ‘রিয়াল’-এ টোল পরিশোধ করতে হবে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়, যা একে বৈশ্বিকRead More


১১ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি প্রদান

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আটককৃত ব্যাটারিচালিত অটোরিকশাগুলো মালিকদের কাছে দ্রুত হস্তান্তর এবং চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বরাবর স্মারকলিপি প্রদান করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। রোববার (১২ এপ্রিল) দুপুরে নগর ভবনে এই স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে সংগঠনের নেতৃবৃন্দ উল্লেখ করেন, সিলেট নগরের প্রায় ৩০ হাজার রিকশা শ্রমিকের কর্মসংস্থানের যোগান দেয় এই অটোরিকশা। মানুষের দৈনন্দিন যাতায়াতের অন্যতম প্রধান বাহন হিসেবে এটি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নেতৃবৃন্দ অবিলম্বে আটককৃত যানবাহন ফিরিয়ে দেওয়ার পাশাপাশি যেসব গ্যারেজের বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, সেগুলো পুনরায়Read More


সিলেটে হামের উপসর্গ নিয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৩৬ শিশু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এতে বর্তমানে বিভাগের ১৪টি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১০ জনে। এ পর্যন্ত এই উপসর্গে আক্রান্ত হয়ে মারা গেছে ৩ শিশু। রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় অফিস এ তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, রোববার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় আরও একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে পরীক্ষার মাধ্যমে মোট শনাক্ত রোগীর সংখ্যাRead More


হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারটি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয়টি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬২টি শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১৫০ জনের। রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই হিসাব ১১ এপ্রিল সকাল আটটা থেকে আজ ১২ এপ্রিল সকাল আটটা পর্যন্ত সময়ের। গত ২৪ ঘণ্টায় হামে যে চার শিশুর মৃত্যু হয়েছে, তারাRead More


সিলেটে শাহজালাল জামেয়া কামিল মাদরাসায় বিজ্ঞান মেলা অনুষ্টিত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, জ্ঞান-বিজ্ঞানে মাদরাসা শিক্ষার্থীদের অগ্রগতি লক্ষ্যণীয়| আজকের বিজ্ঞান মেলা পরিদর্শন করে আমার ভাবনা আরও সুদৃঢ় হয়েছে| জামেয়ার সমৃদ্ধ আয়োজন দেখে সত্যিই অভিভূত হয়েছি| যা সচরাচর সবখানে চোখে পড়ে না| জ্ঞান-বিজ্ঞানে মাদরাসা শিক্ষার্থীদের অগ্রগতি দেশ-জাতির জন্য সম্ভাবনমায়| তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যুগের চাহিদা পূরণ করে তোমাদেরকে এগিয়ে যেতে হবে| যুগোপযোগী শিক্ষা ছাড়া প্রতিযোগিতায় টিকে থাকা যায় না| শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সময়োপযোগী ভূমিকা পালনের বিকল্প নেই| রোববার (১২ এপ্রিল) শাহজালালRead More


বর্ষবরণের নামে অনৈইসলামিক কার্যক্রম বন্ধের দাবীতে স্মারকলিপি প্রদান

বৈশাখী নিউজ ডেস্ক: ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ মহোদয় বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১২ এপ্রিল দুপুরে ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির সভাপতি মুফতী ফয়জুল হক জালালাবাদীর নেতৃত্বে পৃথক পৃথক ভাবে স্মারক লিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকলে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা নওফল আহমদ, প্রিন্সিপাল মাওলানা শায়েখ নাসির উদ্দীন, হাফিজ ক্বারী এইচ এম সাদী, হাফিজ তাকবির আহমদ, হাফিজ মাওলানা কামাল উদ্দিন, এইচ.এম. মইনুল ইসলাম আশরাফী, মাওলানা হুসাইন আহমদ মদনী, মাওলানা আসলাম রাহমানী, মাওলানা নজরুল ইসলাম, ক্বারীRead More


‘স্বাধীন দুদক সহ মৌলিক সংস্কার বাতিল নিন্দনিয়, জাতি মর্মাহত’

বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গত ১১ এপ্রিল শনিবার সন্ধ্যায় বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের ৩য় তলাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ চলমান প্রেক্ষাপট বিষয়ে বলেন, ২০২৬ এর ঐতিহাসিক গণভোটের রায়, মৌলিক সংস্কার বাতিল হওয়ায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং স্বাধীন দুদক সহ মৌলিক সংস্কার বাতিল করায় সমগ্র জাতি খুবই মমাহত। বক্তারা নতুন ও স্থিতিশীল বাংলাদেশ নির্মাণে অন্তর্বর্তীকালীন সরকারের মৌলিক সংস্কারগুলোর বিষয়ে বর্তমান সরকারRead More


ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: অচেনা রাস্তা, ভিড়ের শহর বা নতুন কোনো জায়গায় গেলে সঠিক গন্তব্য খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে যায়। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভরসা করা হয় গুগল ম্যাপের ওপর। কিন্তু সব সময় ইন্টারনেট না থাকায় অনেকেই সমস্যায় পড়েন। এখন আর সেই ঝামেলা নেই। কারণ ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যায় গুগল ম্যাপের অফলাইন ফিচার। অফলাইন ম্যাপ কীভাবে কাজ করে ভ্রমণে যাওয়ার আগে নির্দিষ্ট এলাকার ম্যাপ ডাউনলোড করে রাখলে ইন্টারনেট ছাড়াই সেই এলাকার পথনির্দেশনা পাওয়া যায়। এতে আগে থেকে সংরক্ষিত ম্যাপ ব্যবহার করে সহজেই গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়। ম্যাপ ডাউনলোড করারRead More


যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় সমঝোতা হয়নি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। খবর দ্য ডনের। ‘ইসলামাবাদ টকস’ শিরোনামে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার বিকেল থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত এ আলোচনা চলে। আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে—এটাই ভালো খবর। তবে খারাপ খবর হলো, আমরা এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।’ তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্টভাবে আমাদের সীমারেখা নির্ধারণ করেছি—কোন বিষয়ে আমরা সমঝোতা করতে পারি এবং কোন বিষয়ে পারিRead More