বৈশাখী নিউজ ২৪
রিয়াদে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণের মৃত্যু
প্রবাস ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদ-এ সড়ক দুর্ঘটনায় মো. আলমাছ সরদার ফরিদ (২৪) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বালিথুবা গ্রামের বাসিন্দা। নিহত ফরিদ চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক ইলশেপাড় পত্রিকার সংবাদদাতা ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আবু তালেব সরদারের ছোট ছেলে। তিনি আড়াই বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় সৌদি আরবে পাড়ি জমান। পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ থেকে তার সঙ্গে পরিবারের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ খোঁজাখুঁজির পর বুধবার (১৫ এপ্রিল) বিকেলে সৌদি আরব থেকে তার মৃত্যুর খবর জানানো হয়। ফোনেRead More
সিলেটে মিষ্টির দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: নির্দেশনার ৩ দিনের মাথায় সিলেটের দুগ্ধজাত পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ও দোকানসমূহ রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত বাতিল করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি| বুধবার (১৫ এপ্রিল) রাতে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ এপ্রিল বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, সিলেটের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত ˆবঠকে দুগ্ধজাত পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান/দোকানসমূহ রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে যে নির্দেশনা প্রদান করা হয়েছিল তা বাতিল করা হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক পূর্বের ন্যায় সকল মিষ্টান্ন, কেক, বিস্কুট, পাউরুটি ও অন্যান্য দুগ্ধজাত পণ্য বিক্রয়কারীRead More
ভয়াবহ লোডশেডিংয়ের কবলে সিলেট, ভোগান্তিতে এসএসসি শিক্ষার্থীরা
বৈশাখী নিউজ ডেস্ক: হঠাৎ করেই ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়েছে সিলেট। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাতীয় গ্রিড থেকে চাহিদামতো বিদ্যুৎ না পাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। শীঘ্রই এর উন্নতির সম্ভাবনা নেই বলেও জানান সিলেটের বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্টরা। এদিকে আগামী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। এই সময়ে লোডশেডিং বৃদ্ধি শিক্ষার্থীদের জন্য মরার উপর খাঁড়ার ঘা’র মতো। এদিকে লোডশেডিংয়ে ক্ষোভ ব্যবসায়ীদের। তারা বলছেন, এমনিতেই সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে দোকানপাট। এরমধ্যে দিনভর ভয়াবহ লোডশেডিংয়ে জনমনে নাভিশ্বাস উঠছে। বিশেষ করে ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। ব্যবসা বাণিজ্যে মন্দা ভাবের মধ্যে দিনব্যাপী ঘন্টায় ঘন্টায়Read More
শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কয়েকটি এলাকায় শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ থাকবে না। ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছপালার ডাল কাটার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে বিষয়টি সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন ১১ কেভি ফিডারের চালিবন্দর, কাস্টঘর, সোবানীঘাট, বিশ্বরোড, জেলরোড, বন্দররোড ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একই দিন সকালRead More
সিলেটে একসঙ্গে বিয়ের পিঁড়িতে ১২৬ তরুণ-তরুণী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সম্পূর্ণ বিনা খরচে বিয়ের পিঁড়িতে বসলেন হতদরিদ্র, এতিম ও অসহায় ১২৬ তরুণ-তরুণী। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নগরীর একটি কনভেনশন হলে এসব বিবাহ সম্পন্ন হয়। প্রাপ্তবয়স্ক হলেও অর্থাভাবে এই ১২৬ জন তরুণ-তরুণীর বিয়ের পিঁড়িতে বসা হচ্ছিল না। তাদের সংসার সাজাতে মহাধুমধামে গণবিবাহের আয়োজন করে স্থানীয় মানবিক সংগঠন সিডস অব ব্লেসিংস। সম্ভ্রান্ত পরিবারের স্বপ্নময় বিয়ের মতো বর্ণিল, উৎসবমুখর আর ঝমকালো আয়োজনে এসব বিয়ে হয়। খাবার-দাবারসহ কোনো কিছুর কমতি ছিল না এই গণবিয়েতে। যুক্তরাজ্য প্রবাসী তরুণদের মানবিক সংগঠন সিডস অব সাদাকাহ’র অর্থায়নে এই গণবিবাহ সম্পন্ন হয়। উপহার হিসেবে নবদম্পতিগুলোর নতুনRead More
সিলেটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। মাসব্যাপী এই ক্যাম্পেইন চলবে আগামী ১৯ মে পর্যন্ত। এই সময়ে সিলেট সিটি কর্পোরেশন এলাকার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬৮ হাজার ৫৫০ জন শিশুকে ১ ডোজ এমআর টিকা প্রদান করা হবে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নগরভবনে আয়োজিত এক উদ্বুদ্ধকরণ সভা থেকে এ তথ্য জানানো হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি ক্যাম্পেইন সফল করতে নগরের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, এনজিও কর্মী, ওয়ার্ড সচিবসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন,Read More
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে হামের ভয়াবহতা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এবং এর উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেওয়া নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়, মৃত ৮ জনের মধ্যে ২ জন সরাসরি হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের তীব্র উপসর্গ নিয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ মার্চের পর থেকে দেশে হাম পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। এইRead More
জৈন্তাপুরে ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির কমিটি গঠন
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার চার নম্বর বাংলাবাজার ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। গত ১৪ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যায় সমিতির নিজস্ব কার্যালয়ে সাধারন সভায় সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৮ সনের কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সোহেল আহমেদ। এছাড়া কমিটির সহ-সভাপতি পদে আব্দুল খালিক ভুট্টো, কোষাধ্যক্ষ পদে মোঃ শাহজাহান মিয়া, কার্যকরী কমিটির সদস্য পদে তারা মিয়া, আক্তার হোসেন নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, স্টোন ক্রাশার মিল মালিকদের স্বার্থRead More
সিলেট নগরীর আম্বরখানায় জামায়াতের লিফলেট বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়াই জামায়াতের আমাদের লক্ষ্য। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালিন সরকার রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কারের উদ্যোগ নিয়েছিল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল রাজনৈতিক দল সম্মিলিতভাবে জুলাই সনদ তৈরী করেছে। প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু বিএনপি ক্ষমতায় গিয়েই জুলাই সনদকে উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের ষড়যন্ত্র শুরু করেছে। অথচ জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জনপ্রত্যাশিত সংস্কারের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে। নিজেদের অধিকার প্রতিষ্ঠায় ছাত্র-জনতাকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।Read More
জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। সভাপতি পদে মোঃ শরিফ উদ্দীন (লিটু), সাধারণ সম্পাদক পদে ফয়েজ আহমেদ নির্বাচিত হয়েছেন। ১৬ এপ্রিল বৃহস্পতিবার সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত চলে। উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ২১৮ জন শিক্ষক তাদের পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করে। ভোটদান সম্পন্ন করে গণনা শেষে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফ উদ্দীন (লিটু) নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে সারিঘাট উচ্চ বিদ্যালয় এর সহকারীRead More


