বৈশাখী নিউজ ২৪
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০০৯
স্বাস্থ্য ডেস্ক: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ৯ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ১৯৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে শুধু ঢাকা বিভাগেই ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজশাহী, সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে হামের উপসর্গে একজনRead More
বিএমইএসি’র আন্তর্জাতিক মানের অ্যাক্রেডিটেশন অর্জন করলো সিলেট উইমেন্স মেডিকেল কলেজ
বৈশাখী নিউজ ডেস্ক: চিকিৎসা শিক্ষার মান নিয়ন্ত্রণে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক আগামী ৫ (পাঁচ) বছরের জন্য আনুষ্ঠানিকভাবে ‘অ্যাক্রেডিটেড’ প্রতিষ্ঠানের স্বীকৃতি ও সনদ লাভ করেছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিএমইএসি-এর রেজিস্টার প্রফেসর ডা. মো. হুমায়ুন কবীর তালুকদার স্বাক্ষরিত এক স্মারকপত্রে এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়। অফিসিয়াল পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নির্ধারিত সকল মানদণ্ড, নীতিমালা ও প্রক্রিয়া সফলভাবে পূরণ করায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) প্রোগ্রামকে আনুষ্ঠানিকভাবে অ্যাক্রেডিটেশন প্রদান করা হলো। এরই প্রেক্ষিতে আগামীRead More
স্ত্রীর আয় নয়, সংকট পুরুষের পুরোনো পরিচয়ে
হক মোঃ ইমদাদুল: একটি সংসারে স্ত্রী যখন স্বামীর চেয়ে বেশি আয় করতে শুরু করেন, তখন পরিবারের মোট আয় বাড়ে, সন্তানের ভবিষ্যৎ আরও নিরাপদ করার সুযোগ তৈরি হয়, জীবনযাত্রার মানও উন্নত হতে পারে। অর্থনৈতিক দৃষ্টিতে এটি নিঃসন্দেহে ইতিবাচক পরিবর্তন। কিন্তু পারিবারিক বাস্তবতা সব সময় অর্থনীতির সরল হিসাব মেনে চলে না। কিছু ক্ষেত্রে স্ত্রীর আয় বাড়ার সঙ্গে স্বামীর অস্বস্তি, আত্মমর্যাদাবোধের সংকট, সম্পর্কের টানাপোড়েন কিংবা মানসিক চাপও দেখা দিতে পারে। প্রশ্ন হলো, এর কারণ কি সত্যিই স্ত্রীর বেশি আয়? নাকি এর পেছনে কাজ করে আরও গভীর কোনো সামাজিক ধারণা—যেখানে পুরুষকে পরিবারের প্রধান উপার্জনকারী,Read More
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় দুলাল দেব নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাতছড়ি-চাকলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল দেব (৫০) মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের পানিহাতা গ্রামের মৃত মনমোহন দেবের ছেলে। তিনি মনতলা বাজারের ব্যবসায়ী ছিলেন। জানা গেছে, সকালে দুলাল মনতলা থেকে সিএনজিযোগে চুনারুঘাটের মুরারবন্দে হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার (রহ.)-এর মাজার জিয়ারতে যাচ্ছিলেন। পথে চাকলা এলাকায় সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরাRead More
জৈন্তাপুরে এস্কেভেটরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচে চাপা পড়ে মো. এবাদুর রহমান (৪১) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের পশ্চিম বালিপাড়া এলাকায় কাজী ফার্মের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত এবাদুর রহমান জকিগঞ্জ উপজেলার শাহগলি কেশরপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে লরিতে (সিলেট-শ-১১-০০৭৩) করে একটি এস্কেভেটর নিয়ে সিলেট শহরের দিকে যাচ্ছিলেন এবাদুর রহমান। পশ্চিম বালিপাড়া এলাকায় সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় লরি থেকে এস্কেভেটরটি পড়ে যায়। এ সময় এস্কেভেটরের নিচে চাপাRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে মাদকবিরোধী অভিযানে উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে নেওয়ার পথে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় তাঁকে। তবে চিকিৎসা শুরুর আগেই তাঁর মৃত্যু হয়। নাদিরার স্বামী এনামুল হক গাজী অভিযোগ করেছেন, পুলিশ তাঁর স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে। তবে পুলিশের দাবি, নাদিরা ইয়াবা গিলে ফেলেছিলেন বলে ধারণা করা হচ্ছে এবং অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানায়, বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকেRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬ জন পরিক্ষার্থী এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১২১ জন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিলেট শিক্ষা বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। বোর্ডের তথ্যমতে, এ বছর এসএসসি পরিক্ষার খাতা পূণঃমূল্যায়ন চেয়ে ২০ হাজার ৭৮৩ জন শিক্ষার্থী ৫০ হাজার ৭১৩ টি আবেদন করেন। খাতা পূর্ণঃমূল্যায়নে ২ হাজার ৫৮৭ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। তন্মধ্যে মোট ২ হাজার ৩২০ জন শিক্ষার্থীর নম্বরে পরিবর্তন এসেছে। মোট জিপিএ পরিবর্তন হয়েছে এক হাজার ২৮৬ জনের। জিপিএ-৫ পরিবর্তন হয়নি ১৪৩Read More
সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যবসা উপকরণ বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, দরিদ্র জনগোষ্ঠী সমাজের বোঝা নয়, তারা আমাদেরই আপনজন। তাদের হক আদায় করা সামর্থবানদের দায়িত্ব। শুধু সহায়তা নয়, কর্মসংস্থানের মাধ্যমে তাদের স্বনির্ভর করে তুলতে হবে। ক্ষুদ্র ব্যবসার জন্য প্রয়োজনীয় উপকরণ পেলে একজন হতদরিদ্র মানুষ নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পান। শ্রমিক কল্যাণ ফেডারেশনের এ উদ্যোগ অত্যন্ত মহৎ ও সময়োপযোগী। তিনি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের অনুদান ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে স্বাবলম্বী করা গেলে দারিদ্র্য অনেকাংশে দূর হবে। এর প্রভাব পড়বে পরিবার থেকে শুরুRead More
অবক্ষয়ের চিত্র সর্বত্র মূল্যবোধের সংকট ও আমাদের ভবিষ্যৎ
আতিকুর রহমান নগরী: আজকাল মোবাইলের স্কিন কিংবা খবরের কাগজে চোখ বুলালেই যে সংবাদে চোখ আটকে যায়, গলার পানি শুকিয়ে যায়, মনুষ্যত্ববোধ নিয়ে প্রশ্ন দেখা দেয়। সেগুলো হলো হত্যা, খুন। নাগরিক জীবনের নিরাপত্তা, আইনের প্রতি অবিচল শ্রদ্ধা এবং পারস্পরিক সৌহার্দ্য। এ তিনটি মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকার কথা একটি নিরাপদ ও প্রগতিশীল সমাজের। কিন্তু বাস্তবে বিপরীতভাবে চলছি আমরা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তপাতের সংবাদ আজ আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সামান্য কথা-কাটাকাটি বা ক্ষুদ্র স্বার্থের দ্বন্দ্বেও যখন মানুষ অন্য মানুষের প্রাণ কেড়ে নিতে দ্বিধা করে না, তখন বুঝে নিতেRead More
সিলেটে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হাম-উপসর্গে আরেক শিশুর মৃত্যু হয়েছে। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ৪ মাস ২১ দিন বয়েসি মিম তাহসিন নিজামের বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার দরিয়াপুর গ্রামে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, একজনের মৃত্যু ছাড়াও একদিনে সিলেটের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১৫৩ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৪৯৯ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৪Read More


