Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সুনামগঞ্জ হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলায় পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন—ধর্মপাশা উপজেলার হাবিবুর রহমান (৩০) ও রহমত উল্লা (১৫), জামালগঞ্জের নাজমুল হোসেন (২৬), তাহিরপুর উপজেলার আবুল কালাম (২৫) এবং দিরাই উপজেলার লিটন মিয়া (৩০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়-বৃষ্টি শুরু হলে হাওরে ধান কাটতে থাকা কৃষকেরা বজ্রপাতের শিকার হন। তাহিরপুরের মাটিয়ান হাওরে ধান কাটার সময় আবুল কালাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যRead More


এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ২ জুলাই

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সভা শেষে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু করা হবে।   Views: 170


ফের হরমুজ বন্ধ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র একদিনের বিরতি শেষে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে দেশটির প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড এক বিশেষ বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শুক্রবার মাত্র একদিনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি খুলে দেওয়া হয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টা পার না হতেই ফের সামরিক নির্দেশে জলপথটি বন্ধ করে দেওয়া হলো। জার্মানির সংবাদ সংস্থা ডয়চে ভেলে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় ইরান সরকার এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে। হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি নিরাপত্তার জন্য এক অতিRead More


দেশের ১৮ জেলায় কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাস

বৈশাখী নিউজ ডেস্ক: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশকিছু জেলায় ও ঢাকা বিভাগের কিছুকিছু স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে। এসময় কিছুকিছু স্থানে কালবৈশাখী সহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৭ টা থেকে আগামীকাল সকাল ৭ টার পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল। পূর্বাভাসে বলা হয়েছে, আজকে সকাল ৭ টা থেকে আগামীকাল সকাল ৭ টার মধ্যে আবারও দেশের কিছুকিছু স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে। বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট,নীলফামারী,পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, জয়পুরহাট ও এরRead More


গোয়াইনঘাটে নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে সংঘটিত আলোচিত গণধর্ষণ মামলার প্রধান আসামি ফরিদ মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফরিদ মিয়া (২৫) ওই এলাকার জয়নাল মিয়ার ছেলে। র‌্যাব-৯ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩ এপ্রিল গোয়াইনঘাট উপজেলার একটি এলাকায় এক নারীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমনRead More


সুনামগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহি নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে মালবোঝাই ট্রাকের চাপায় শাহরিয়ার হোসেন (১৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই অটোরিকশা স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার সিলেটের বিশ্বনাথ উপজেলার তেঘরি (নোয়াগাঁও) গ্রামের কমলা মিয়ার ছেলে। তারা বর্তমানে জগন্নাথপুরের ইকড়ছই এলাকায় বসবাস করে আসছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক শাহরিয়ার ছিটকে ট্রাকের পেছনের চাকার নিচে চলে যায়। ঘাতক ট্রাকটি তাকে বেশ কিছুদূর টেনেহিঁচড়ে নিয়ে যায়। এতেRead More


হবিগঞ্জে ফুটবল খেলাকে ঘিরে সংঘর্ষ, প্রাণ গেল যুবকের

বৈশাখী নিউজ ডেস্ক: ফুটবল খেলায় তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় ইব্রাহিম মিয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই গ্রামের লিন্দন মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে ওই গ্রামের একটি ফুটবল খেলা চলাকালে ইব্রাহিম মিয়ার সঙ্গে একই গ্রামের এক যুবকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে খেলা শেষে ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে ইব্রাহিম মিয়ার ওপর হামলা চালান। এসময় ইব্রাহিমের পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলেRead More


শাবিপ্রবির উদ্ভাবন: উপকূলের জীববৈচিত্র্যের তথ্য মিলবে মোবাইল অ্যাপে

বৈশাখী নিউজ ডেস্ক: উপকূলীয় জীববৈচিত্র্য পর্যবেক্ষণে সাশ্রয়ী ও টেকসই গবেষণা পদ্ধতির উদ্ভাবন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গবেষকর। এতে মোবাইল অ্যাপের মাধ্যমে স্বল্প খরচে উপকূলীয় জীববৈচিত্র্যের বিভিন্ন ধরনের তথ্য মিলবে। শাবিপ্রবির সমুদ্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুব্রত সরকারের নেতৃত্বে ও ‘এনএফ-পোগো অ্যালামনাই নেটওয়ার্ক ফর দ্য ওশানের (ন্যানো) সহযোগিতায় ‘সিটিজেন ফর কোস্টাল ইকোসিস্টেম মনিটরিং (সিফোরসিইএম)’ নামের এ পদ্ধতিটি উদ্ভাবন করা হয়। অ্যাপের উদ্ভাবক গবেষণা দলের সদস্য ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক শিক্ষার্থী কাজী মঈনুল ইসলাম। গবেষণা দলের সদস্যরা জানান, এ পদ্ধতিতে বিজ্ঞানভিত্তিক পর্যবেক্ষণ, গাণিতিক মডেল, মোবাইল অ্যাপ্লিকেশন, সাশ্রয়ী যন্ত্রRead More


হবিগঞ্জে বালুভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর বিশেষ অভিযানে প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। বিজিবি জানায়, এর আগে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার মাধবপুরের নোয়াহাটি নামক এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয়। তল্লাশি করে দেখা যায়, ট্রাকটিতে থাকা বালুর নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলেRead More


ময়মনসিংহ মেডিকেলে দুপক্ষের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) ছাত্রাবাসে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী সাত দিনের জন্য কলেজের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে শনিবার সকাল ৮টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে কলেজের বাঘমারা ছাত্রাবাসে এই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান,গতকাল রাত সাড়ে ৯টার দিকে এম-৬১ ব্যাচের শিক্ষার্থী হামিদুরRead More