Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেটে সন্ধ্যার পর দোকান খোলা রাখায় ৩১ ব্যবসায়ী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৭টার পরও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগে নগরী থেকে ৩১ ব্যবসায়ীকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) এসএমপির ফেসবুক পেইজে প্রকাশিত তথ্যে জানানো হয়, শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার পর থেকে পরিচালিত অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। উল্লেখ্য, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার ঘোষিত নীতি অনুযায়ী, সিলেট মহানগরীতে জরুরি সেবা ছাড়া অন্যান্য সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার পর বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। এই নির্দেশনা অমান্য করে কিছু ব্যবসায়ী দোকান খোলা রাখছেন, এমন সংবাদের ভিত্তিতে মহানগরীর বিভিন্নRead More


লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের স্বপ্ন দেখা ১৭ জন অভিবাসীর নিথর দেহ উদ্ধার করা হয়েছে লিবিয়ার উপকূল থেকে। লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমে অবস্থিত জুয়ারা উপকূল থেকে গত কয়েক দিনে এই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে স্থানীয় চিকিৎসকদের একটি দল নিশ্চিত করেছে। লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার জানিয়েছে, ত্রিপোলি থেকে প্রায় ১১৭ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই উপকূলীয় অঞ্চল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকারী সংস্থাটি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে উদ্ধার অভিযানের কিছু ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা যায় যেRead More


কমলগঞ্জে চুরির অপবাদে হাত-পা বেঁধে বৃদ্ধকে নির্মম নির্যাতন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে এক নির্মম নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ পায়, কৃষিজমিতে কাজ করতে গিয়ে প্রতিবেশীর হাতে মারধরের শিকার হয়েছেন স্থানীয় বাসিন্দা পুনিল সিংহ। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল বুধবার ভোরে নিজ জমিতে কাজ করতে যান পুনিল সিংহ (৬৫)। পাশের জমিতে কৃষিকাজ করছিলেন তার প্রতিবেশী রঞ্জন সিংহ ও তার স্ত্রী। এ সময় পুনিল সিংহের বিরুদ্ধে সবজি চুরির অভিযোগ তুলেন রঞ্জন সিংহ। অভিযোগের জেরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাটি স্থানীয়ভাবে আতঙ্ক ওRead More


মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সুচনার লক্ষ্যে ও উন্নত আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৮ এপ্রিল উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। প্রতিষ্ঠানের উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহিম আনসার এর সভাপতিত্বে এবং ইনসানিয়া হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আব্দুর নূর মোহন ও ফাইন্যান্স ডিরেক্টর আশরাফ আহমেদ এর যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার -রাজনগর ৩ আসনের সাংসদ জননেতা এম. নাসের রহমান এমপি। অনুষ্ঠানের উদ্বোধক খ্যাতনামা আলেম ড. এনায়েত উল্লা আব্বাসী ও মৌলভীবাজার জেলাRead More


বাড়িভাড়ার চাপে যুক্তরাজ্যে বাড়ছে ‘স্টে-অ্যাট-হোম’ প্রজন্ম

বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের সামাজিক ও পারিবারিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। একসময় প্রাপ্তবয়স্ক হওয়ার পর আলাদা বাসায় থাকার যে সংস্কৃতি ছিল, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় তা অনেক তরুণের জন্য কঠিন হয়ে পড়েছে। উচ্চ ভাড়া, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং আয়-ব্যয়ের অসামঞ্জস্য এই পরিবর্তনের মূল কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ২০ থেকে ৩৪ বছর বয়সী প্রায় ২৩ লাখ পুরুষ এখনও বাবা-মায়ের সঙ্গে বসবাস করছেন, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। এই বয়সসীমার প্রায় ৩৫ শতাংশ পুরুষ এখনও স্বাধীনভাবে বসবাস করতে পারছেনRead More


দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রোলের দাম লিটার প্রতি ১৯ টাকা ও অকটেনের দাম লিটার প্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সেইসঙ্গে ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ১৫ টাকা। এর ফলে, বর্তমানে প্রতি লিটার অকটেনের দাম দাঁড়িয়েছে ১৪০ টাকা, পেট্রোলের দাম হয়েছে ১৩৫ টাকা এবং ডিজেলের দাম হয়ে গেছে ১১৫ টাকা। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। রোববার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকরRead More


২০ এপ্রিল থেকে জিলকদ মাস গণনা শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৭ হিজরি সনের জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল রবিবার (১৯ এপ্রিল) শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২০ এপ্রিল থেকে জিলকদ মাস গণনা শুরু হবে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। সভায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশRead More


গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

বৈশাখী নিউজ ডেস্ক: গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর বিজয়নগরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশ শেষে গণমিছিলটি বিজয়নগর থেকে কাকরাইল ও নাইটিংগেল মোড় হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হয়। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেন। সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, দলীয় পেটুয়া বাহিনী দিয়ে জনগণকে দমিয়ে রাখা যায় না এবং যাবে না। তিনি বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতা দিয়ে নয়, জনসমর্থনRead More


একদিনে কুয়েত থেকে এলো ৩০ প্রবাসীর মরদেহ

প্রবাস ডেস্ক: কুয়েত থেকে একসঙ্গে ৩০ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ ফিরেছে দেশে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে এসব মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক বিষয়টি নিশ্চিত করেছে। একইদিনে পৃথক একটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে আরও দুই বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে আনা হয়েছে বলেও জানা গেছে। প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে একাধিকবার কুয়েতগামী ফ্লাইট বাতিল হওয়ায় এসব মরদেহ নির্ধারিত সময়ে দেশে আনা সম্ভব হয়নি। পরে বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে মরদেহগুলো দেশে আনার ব্যবস্থা করা হয়।  Read More


হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে হামের প্রকোপ থামছে না কোনোভাবেই। প্রতিদিনই কোমলমতি শিশুদের প্রাণ কেড়ে নিচ্ছে সংক্রামক রোগটি। সবশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৪ শিশুর। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৮ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮৬ জনের শরীরে। শনিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩৭ জনRead More