বৈশাখী নিউজ ২৪
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ইতিহাস
স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমস বাছাইপর্বে দারুণ এক অর্জন করেছে বাংলাদেশ নারী হকি দল। প্রথম ম্যাচে চায়নিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করে দলটি। শুক্রবার (২৪ এপ্রিল) দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। আন্তর্জাতিক হকি প্রতিযোগিতায় এটিই বাংলাদেশের নারী দলের প্রথম জয়। এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। এক জয় ও এক ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উজবেকিস্তান। আগামী রোববার গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। আট দলের এই বাছাইপর্ব থেকে শীর্ষ চারটি দল চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে জাপানেRead More
আটকাতে ব্যর্থ যুক্তরাষ্ট্র, বন্দরে নিরাপদে ইরানের চালবাহী জাহাজ
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের জব্দ করার চেষ্টা ব্যর্থ করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-ইউনিটের পাহারায় বন্দরে পৌঁছেছে দেশটির একটি চালবাহী জাহাজ। ওমান সাগর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজটি নিরাপদে বন্দরে পৌঁছায়। ইরানের দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা যায়। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, চালবাহী জাহাজটিকে পাহারা দিয়ে নিয়ে আসে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-ইউনিট। মূলত মার্কিন বাহিনীর কব্জা থেকে জাহাজটিকে রক্ষা করতেই এই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। Views: 220
শিক্ষিকাকে জুতাপেটা: সেই বিএনপি নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর দূর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের দায়ে অভিযুক্ত বিএনপি নেতাকে বহিষ্কার করেছে দলটি। শুক্রবার (২৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযুক্ত আকবর আলী দূর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর দূর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও একজন শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের ঘটনা ঘটেছে দূর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীর বিরুদ্ধে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে আকবরRead More
হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি ৩ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মাঠ পর্যায়ের চিত্র বলছে, সংক্রমণের তীব্রতা বাড়ার অন্যতম কারণ হাসপাতালের ভেতরে ও বাইরে পর্যাপ্ত আইসোলেশন বা পৃথক রাখার ব্যবস্থার অভাব। আক্রান্ত শিশুদের মাধ্যমেই এই রোগ দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে হাসপাতালে শয্যা সংকটের কারণে আক্রান্ত শিশুদের সাধারণ রোগীদের কাছাকাছিRead More
৩ দফা দাবিতে চা শ্রমিক ঐক্য’র সমাবেশ অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: তিন দফা দাবিতে চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটি ২৪ এপ্রিল বিকেলে লাক্কাতুরা রেস্ট ক্যাম্প বাজারে সমাবেশ করেছে। চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায় বাড়াইক এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক অধীর বাউরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, চা শ্রমিক ঐক্যর দপ্তর সম্পাদক চম্পক বাউরী প্রমুখ। সমাবেশ বক্তারা বলেন, দীর্ঘ ৮ বছর ধরে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন বন্ধ আছে। দীর্ঘ দিন থেকে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন বন্ধ থাকায় চা শ্রমিকরা একদিকে যেমন নিজেদের প্রতিনিধি নির্বাচন থেকে বঞ্চিত হচ্ছেন,অন্যদিকে নিজের মজুরি,Read More
দেশ পরিচালনায় ব্যর্থতা ঢাকতে সরকার ছাত্রদলকে সন্ত্রাসের পথে উস্কে দিচ্ছে : এড. জুবায়ের
বৈশাখী নিউজি ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি। তাই তারা জুলাই সনদকে উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের মাধ্যমে ছাত্র-জনতার রক্তের সাথে প্রতারণা করেছে। দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতা ঢাকতে তারা দেশব্যাপী ছাত্রদলকে সন্ত্রাসের পথে উস্কে দিচ্ছে। জাতির দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে ছাত্রদলকে দিয়ে চট্টগ্রাম, ঈশ্বরদীর পর রাজধানীর শাহবাগ থানায় ঢুকে ডাকসু নেতৃবৃন্দেও উপর নৃশংস হামলা চালানো হয়েছে। এভাবে সরকার পরিকল্পিতভাবে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াত সকল পরিস্থিতি ধৈর্য্যরেRead More
চাতলাপুর শুল্ক স্টেশনে যাত্রী হয়রানির অভিযোগ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলা শুল্ক স্টেশনে বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তোলেছেন এক যাত্রী। গত ২১ এপ্রিল ভারত থেকে ফেরার পথে বিজিবি সদস্যরা বর্ডারে তার পাসপোর্ট ও মালামাল আটকে দেয়। পরে পাসপোর্ট ফেরত দিয়ে মালামাল জব্দ করে কাস্টমস বিভাগে হস্তান্তর করে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে আইনী পদক্ষেপ গ্রহণের কথা বলে ভারত ফেরত যাত্রী বিকি সাহা। বিকি সাহা অভিযোগে জানান, আমার ব্যবসায়িক কাজে গত ৬ এপ্রিল ভারতে যাই। তারপর ২১ এপ্রিল বাংলাদেশে আসি। আসার সময় আমার পরিবারের ব্যবহারের জন্য কিছু মালামাল কিনে নিয়েRead More
মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান, কারা আছেন তালিকায়
আন্তর্জাতিক ডেস্ক: কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নিজের মিত্র দেশগুলোর জন্য টোল বা মাশুল মওকুফের ঘোষণা দিয়েছে ইরান। শুক্রবার (২৪ এপ্রিল) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে জানিয়েছেন, ইরান কিছু নির্দিষ্ট দেশের জন্য বিশেষ ছাড় বা টোল মওকুফের ব্যবস্থা করেছে। তবে ভবিষ্যতে এই নীতি অপরিবর্তিত থাকবে কি না, তা নিয়ে এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না। রাষ্ট্রদূত আরও জানিয়েছেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য এই বিশেষ সুবিধাগুলো নিশ্চিত করারRead More
রানা প্লাজা ট্রাজেডি: ১৩ বছরেও শেষ হয়নি বিচার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকায় রানা প্লাজা ধসে পড়ার ১৩ বছর পূর্ণ হলো আজ ২৪ এপ্রিল। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই শিল্প দুর্ঘটনায় ১ হাজার ১৩৬ জন শ্রমজীবী মানুষ প্রাণ হারান। পঙ্গু হয়েছেন প্রায় ২ হাজার শ্রমিক। এই ঘটনায় ৬টি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার বিচার দেখার অপেক্ষা শেষ হচ্ছে না নিহত ব্যক্তিদের স্বজন ও আহত শ্রমিকদের। বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রানা প্লাজার সামনে সংবাদ সম্মেলন করে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সংগঠন ক্ষতিপূরণ আদায় সংগ্রাম কমিটি। সংবাদ সম্মেলনে সাতটি দাবি জানানো হয়। পরে নিহতদের স্মরণে বিভিন্ন সংগঠনের পক্ষRead More
কমলগঞ্জে মিরতিংগা চা বাগানের রাস্তার দুপাশের ছায়াবৃক্ষ কেটে ফেলছে দুর্বৃত্তরা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: দেউন্দি টি কোম্পানী লিমিটেডের অধীনস্থ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে সাম্প্রতিক সময়ে গাছ ও অবকাঠামো চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। একের পর এক চুরির ঘটনায় বাগান কর্তৃপক্ষ যেমন দুশ্চিন্তায় পড়েছে, তেমনি হুমকির মুখে পড়েছে দেশের একটি গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প প্রতিষ্ঠান। বাগান কর্তৃপক্ষ সূত্র জানায়, মিরতিংগা চা বাগান প্রতিবছর সরকারের কোষাগারে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব প্রদান করে থাকে। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া ধারাবাহিক চুরির ঘটনায় বাগানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনাও অনিশ্চয়তার মুখে পড়েছে। চলতি বছরের ২ এপ্রিল ৩টি এবংRead More


