বৈশাখী নিউজ ২৪
পঞ্চগড়ে সুপারী বাগান করে লাভবান অনেক কৃষক
মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: বাঙ্গালী ঐতিহ্যের সাথে মিশে আছে পান-সুপারী বিশেষ করে গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি বাড়িতে প্রাথমিক অতিথি আপ্যায়নের অনুষঙ্গ হিসেবে থাকে পান-সুপারী। বাড়িতে মেহমান এলে কাঁসার তৈরী পানের বাটায় পান, সুপারী, তামাক জর্দা, চুন সাজিয়ে দেয়া হয় মেহমানের সামনে। পান খেতে খেতে চলে খোশ গল্প। পান রশিকদের জন্য রাজশাহীর পান আর পঞ্চগড়ের সুপারীর কদর রয়েছে আলাদা ভাবে। পঞ্চগড়ের মানুষের আদি ঐতিহ্য সুপারীর বাগান। অনেক সুপারী বাগান মালিক আবার সুপারীর গাছে পান চাষ করেন। এতে তাদের বাড়তি আয় হয়। জমির ধান দিয়ে সারা বছরের খাবার আর সুপারিরRead More
লিটারে ৪ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে খরচ করতে হবে ১৯৯ টাকা। এছাড়া খোলা সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৭৯ টাকা প্রতি লিটার। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাণিজ্যমন্ত্রী বলেন, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি খোলা সয়াবিনের দাম পড়বে ১৭৯ টাকা লিটার। সারাRead More
দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণের ভরি এখন ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায় নেমে এসেছে, যা আগের দিন ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা। বুধবার (২৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমার প্রভাবেই স্থানীয় বাজারে এই সমন্বয় আনা হয়েছে। নতুন দামেরRead More
সিলেটে ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক, সিএনজি অটোরিকশা জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে ছিনতাইয়ের ঘটনায় হাতেনাতে দুই সদস্যকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ওসমানী মেডিকেল রোডের ল্যাবএইড হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো-১. আক্তার হোসেন (৩৫), পিতা আব্দুন নূর, স্থায়ী ঠিকানা ঝিগলী, থানা ছাতক, জেলা সুনামগঞ্জ; বর্তমানে ভাইয়ারপাড়া, বাদেআলী, থানা জালালাবাদ, জেলা সিলেট। ২. মো. সুমন মিয়া (২৬), পিতা মতিন মিয়া, স্থায়ী ঠিকানা চৌধুরীবাজার, থানা বিশ্বনাথ, জেলা সিলেট; বর্তমানে আখালিয়া বড়বাড়ী, থানা জালালাবাদ, জেলা সিলেট। পুলিশ জানায়, ভিকটিম তাজুল ইসলাম (৬০), পিতা মৃত ক্বারী আলাউদ্দিন, বাসিন্দা শেখেরগাঁও, থানা বিশ্বনাথ,Read More
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে এক শিশুসহ মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ নারীসহ আরও ৯ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুড়িগ্রাম–ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভূরুঙ্গামারী উপজেলার আসাদমোড় উত্তর তিলাই গ্রামের মনির হোসেনের মেয়ে ছাদিয়া (৮), জাহিদুল ইসলামের ছেলে নুরনবী (২৮) এবং ধলডাঙ্গা গ্রামের সাইফুর রহমানের ছেলে লিমন (২৮)। তাদের মধ্যে লিমন পেশায় চালক বলে জানা গেছে। পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে রংপুর থেকে ছেড়ে আসা একটিRead More
ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন বার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন এক সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। বার্তায় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার দেশটির শর্তের লঙ্ঘন। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে দেওয়া হয়েছে এ বার্তা। পোস্টে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি শুধুমাত্র সন্তানের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন, তাহলে তা ভিসার শর্তের পরিপন্থী। এ ধরনের ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তারা যদি মনে করেন ভ্রমণের মূল উদ্দেশ্য সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব অর্জন, তাহলে সংশ্লিষ্টRead More
শ্রমিকের অধিকার প্রেক্ষিত বাংলাদেশ
মুহাম্মদ মনজুর হোসেন খান: পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা শ্রমিক অধিকার দিবস। দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ লড়াই-সংগ্রামের রক্স্রোত স্মৃতি বিজড়িত। শ্রমিক-মালিক সুসম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের প্রতি অবিচারের অবসান ঘটাবার সূতিকাগার বলা হয় এই দিবসটিকে। পৃথিবীর শ্রমজীবী মেহনতি মানুষের কাছে এ দিনটি একদিকে যেমন খুবই তাৎপর্যময় তেমনি অনেক বেশি আবেগ ও প্রেরণার। প্রায় দেড়শত বছর আগে শ্রমিকদের অধিকার আদায়ের ঐক্যবদ্ধ দুর্বার সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে সূচিত হয় শ্রমজীবী মানুষের বিজয়ের ধারা। সেই বিজয়ের ধারায় উদ্ভাসিত বর্তমান বিশ্বের সকল প্রান্তের প্রতিটি শ্রমজীবী মানুষ। কারণ এ দিনটির মাধ্যমে শ্রমজীবীRead More
হাওরাঞ্চলে বন্যার আশঙ্কা, কন্ট্রোল রুম খুলেছে পাউবো
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় সুরমা, কুশিয়ারা, ধনু, বাউলাই, ভুগাই ও কংস নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। আগামী তিন দিন এই পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় হাওরাঞ্চলে বন্যা পরিস্থিতির সম্ভাবনা দেখছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এই সতর্কীকরণ কেন্দ্র মঙ্গলবার (২৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায়। এর মধ্যেই টানা বর্ষণের কারণে সুনামগঞ্জের মধ্যনগরে মঙ্গলবার ভোরে একটি বাঁধ ভেঙে ইকড়াছই হাওরে পানি প্রবেশ করছে। এতে প্রায় ৬৪ হেক্টর জমির বোরো ধান তলিয়েRead More
ইরানে স্টারলিংক ব্যবহার করে তথ্য পাচারের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে ‘সংবেদনশীল তথ্য’ বিদেশে পাচারের অভিযোগে বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে ইরানের পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। তেহরান মেট্রোপলিটন পুলিশের তথ্যকেন্দ্র জানায়, রাজধানী তেহরানের ইউসুফাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযুক্তরা ওই এলাকার একটি ভাড়া বাসাকে ‘গুপ্তচরবৃত্তির’ কার্যক্রম পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল। পুলিশের দাবি, সেখানে তারা উন্নত যোগাযোগ প্রযুক্তি—বিশেষ করে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট—ব্যবহার করে বিদেশি গোয়েন্দা সংস্থা ও তথাকথিত শত্রু নেটওয়ার্কের কাছে তথ্য ও ছবি পাঠাত। এদিকে দক্ষিণাঞ্চলের সিরাজ শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের সারভেস্তান এলাকায়Read More
ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, ২০২৫ সালের জুন থেকে যুক্তরাজ্য বাংলাদেশি ব্যক্তিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ করেছে। তিনি জানান, ব্রিটেনে জব্দ হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি একটি আইনি প্রক্রিয়া। আইনি ব্যবস্থার মাধ্যমে এটি সম্পন্ন করতে অত্যন্ত শক্তিশালী প্রমাণের প্রয়োজন হয়ে থাকে। এটি এমন কিছু নয় যা রাতারাতি ঘটে যেতে পারে। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই জব্দ হওয়া অর্থ ফেরাতে হবে। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব)’ আয়োজিত ‘ডিকাব টকে’ অংশ নেনRead More


