Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মীদের ওয়ার্ক পারমিটে বড় পরিবর্তন

বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের চাকরি হারানোর পর নতুন কর্মসংস্থান খোঁজা কিংবা দেশটিতে অবস্থানের জন্য দেওয়া ৬০ দিনের অতিরিক্ত সময়সীমা বা ‘গ্রেস পিরিয়ড’ বাতিলের উদ্যোগ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) গেলো বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক ঘোষণায় জানিয়েছে, ২০১৭ সালে চালু হওয়া এই নিয়মটি বাতিলের পরিকল্পনা করা হচ্ছে। প্রস্তাবটি কার্যকর হলে চাকরি হারানোর পর বিদেশি কর্মীরা নতুন নিয়োগকর্তা খোঁজা বা যুক্তরাষ্ট্রে অবস্থানের জন্য বর্তমানে যে অতিরিক্ত সময় পান, তা আর পাবেন না। বর্তমান নিয়ম অনুযায়ী, এইচ-১বি (H-1B), এল-১ (L-1) ও ও-১ (O-1)-সহ বিভিন্ন কর্মভিসায়Read More


কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নিয়াজ মোর্শেদ (২২) ও তার ছোট বোন মিমতাহ (১৭), মামা মো. ফেরদৌস আলম (৫৫) ও মাইক্রোবাসের চালক মো. মুন্না। প্রত্যক্ষদর্শীরা জানান, শাহ আমানত সেতু পার হয়ে আসা একটি কাভার্ডভ্যান কলেজ বাজার এলাকায় দ্রুতগতিতে ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। মাইক্রোবাসটিRead More


সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর

বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল টেকনোলজিস্টকে তিন মাসের ডায়ালাইসিস বিষয়ক প্রশিক্ষণ প্রদান শুরু করা হয়েছে। এ ছাড়া নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট উভয় ক্যাটাগরিতেই ২ হাজার ৫০০টি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্তও নিয়েছে সরকার। এ বিষয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক দিল আফরোজা বলেন, আমরা ইতোমধ্যে ১২০ জনকে নিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছি। এর মধ্যে ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনে ৯০ জন, পাবনায় ২০ জন এবং রাজশাহীতে ১০ জনকে ডায়ালাইসিস সেবাসংক্রান্তRead More


সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী ‘বুদ্ধ পূর্ণিমা ২০২৭’ পর্যন্ত সময়ের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে। পাশাপাশি কমিটি গঠন প্রক্রিয়া ও কার্যকরী পদক্ষেপ গ্রহণে স্বচ্ছতার জন একটি গঠনতন্ত্র প্রস্তুত করবেন। নবনির্বাচিত অ্যাডহক কমিটিতে বাবু সুকান্তি বড়ুয়াকে আহ্বায়ক, বাবু সুজন বড়ুয়াকে সদস্য-সচিব এবং বাবু এনজয় বড়ুয়া আকাশকে প্রধান সমন্বয়ক হিসেবে মনোনীত করা হয়েছে। গঠিত এই অ্যাডহক কমিটি সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার পাশাপাশি আসন্ন প্রবারণা পূর্ণিমা, কঠিন চীবর দান এবং বুদ্ধ পূর্ণিমা’২৭ উদযাপনের দায়িত্ব পালনRead More


রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে

ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে রবিউস সানি মাস গণনা শুরু হবে। এ হিসেবে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে। শনিবার (১২ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ইসলামিক ফাউন্ডেশন জানায়, রবিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে দেশের বিভিন্নRead More


ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৪৩

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ২৪ ঘণ্টার ব্যবধানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হলেন মোট ৫০ হাজার ২৭৬ জন। শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া দুজনই পুরুষ। তাদের মধ্যে একজন ছয় থেকে ১০ বছর বয়সী শিশু এবং অন্যজনের বয়স ৫৬ থেকে ৬০ বছরের মধ্যে। বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২৫১Read More


সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক সংগঠন ‘ডেব্যু অব নিউ বাংলাদেশ’ (ডিএনবি)। শুক্রবার (১১ সেপ্টেম্বর)) নগরীতে সংগঠনটির আয়োজনে ‘সাপ্তাহিক লঙ্গরখানা’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘মানবতার সেবায় একবেলা আহার একসাথে সবার’- এই স্লোগানকে সামনে রেখে ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার নিয়ে এই যাত্রা শুরু করেছে তরুণরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মুজিব বলেন, ‘ক্ষুধার বিরুদ্ধে সংগ্রামে ডিএনবি-র এই প্রয়াস অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। সিলেটের তরুণ সমাজ চিরকালই উদ্যমী ও দেশপ্রেমিক। তারাRead More


বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কছির আলী ওই গ্রামের মৃত রশীদ আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, কছির আলীর বিরুদ্ধে তার স্ত্রী বাদী হয়ে শুক্রবার রাতে বিশ্বনাথ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৯। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে কছির আলীকে গ্রেফতার করে। গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করে বিশ্বনাথ থানারRead More


হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রদল নেতা হেলাল মহালদারসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় জিরাসহ ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। আটককৃত হেলাল মহালদার হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের হাজি খোর্শেদ মিয়ার ছেলে। অপর ব্যক্তি বিলাল মিয়া একই উপজেলার মামদনগর গ্রামের বাসিন্দা। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার তিতারকোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারিভাবে নিলামে ক্রয় করা ১৭১ বস্তাRead More


সিলেটে মাজার জিয়ারত করলেন জনতা পার্টির চেয়ারম্যান তাহমিনুল ইসলাম খান

বৈশাখী নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণী ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট তাহমিনুল ইসলাম খান শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হযরত শাহজালাল রহঃ এর মাজার জিয়ারত করেছেন। পরে তিনি জেনারেল এম এ জি ওসমানীর সমাধিতে শ্রদ্ধাঞ্জনি নিবেদন, জিয়ারত ও মোনাজাত করেন। এ সময় তাঁর সাথে ছিলেন জাতীয় জনতা পার্টির জাতীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসেন খান, জাতীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় সমন্বয়কারী আকলিছ আহমদ চৌধুরী, জাতীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য শফিকুর রহমান, সিলেট জেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বকুল, মহানগর সহ সভাপতিRead More