Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জল ইমাম সীমান্ত নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় দুইজনকে জীবিত উদ্ধার করা হয়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোফাজ্জল ইমাম সীমান্ত কিশোরগঞ্জের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে বীচ কর্মীদের ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, ‘সন্ধ্যায় ৯ বন্ধু মিলে সৈকতে গোসলে নামেন। সেখানে ফুটবল নিয়ে খেলছিল তারা। এক পর্যায়ে ফুটবলটি সমুদ্রে ভেসে গেলে সেটি আনতে যান তিনজন। এসময় তিনজনই ভেসে যান। সৈকতকর্মী ও সী-সেইফ লাইফগার্ড কর্মীরাRead More


জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে। এর মধ্যে সরকারি কাজে নতুন গাড়ি কেনা বন্ধ, কর্মকর্তাদের বিদেশ সফর স্থগিত এবং সরকারি নৈশভোজ আয়োজন বন্ধের সিদ্ধান্ত রয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী তিন মাস সরকারি যানবাহনের জন্য জ্বালানি সরবরাহ ৫০ শতাংশ কমানো হবে। একই সঙ্গে ২০২৬-২৭ অর্থবছরে কর্মী-সংক্রান্ত নয় এমন ব্যয় ৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, তথ্যপ্রযুক্তি সরঞ্জাম ছাড়া সরকারি দপ্তরে সব ধরনের টেকসই পণ্য কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি সরকারিRead More


রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চ শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয় থেকে ঢাকা-রংপুর লং মার্চ শুরু হয়। উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান ওRead More


তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোর পর নিজেও বিষপান করেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় ওই বাবাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- রজনীলাইন গ্রামের সরফত আলীর মেয়ে মাওয়া আক্তার (১০) এবং ছেলে শামিম মিয়া (৭) ও তামিম মিয়া (২)। তাদের বাবা সরফত আলী (৩৫) বর্তমানে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সরফত আলীর স্ত্রী ফাতেমা বেগম তিনRead More


জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ২জন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. কামরান আহমদ (৩০) কানাইঘাট উপজেলার বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী পর্যটকবাহী শৌখীন পরিবহনের একটি বাসের সঙ্গে জৈন্তাপুরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মো. কামরান আহমদের মৃত্যু হয়। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানীRead More


ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে উপজেলার দয়ামীর ইউনিয়নের কাশিকাপন তেরমাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মশাল মিছিলের প্রস্তুতির খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় আলামতসহ তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন সিলেট মহানগরীর জালালাবাদ থানার টুকের বাজার এলাকার কামরুল হাসান সাগরের ছেলে সাব্বির আহমেদ বিপ্লব (২৬), কোতয়ালী থানার শেখঘাট এলাকার আব্দুল হামিদের ছেলে নাহিদ হাসান (২১) এবং দক্ষিণ সুরমা থানার শিববাড়ী এলাকার সুরেশRead More


ঢাকার বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় একইদিনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কাফরুলে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনভর ও রাতে এসব ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রাত ১০টা ১৪ মিনিটের দিকে কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এর আগে জুমার নামাজের পর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপরRead More


ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা মঞ্জুর আলমকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মঞ্জুর আলম উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের পুরাতন বাজার এলাকার মৃত আলকাব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এশার নামাজ শেষে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের পুরাতন বাজার এলাকা থেকে মঞ্জুর আলমকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের দাবি, মঞ্জুর আলম নাশকতার একটি মামলার পলাতক আসামি ছিলেন। গোপনRead More


পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন, জোট গঠন, প্রস্তাব প্রণয়ন ও ভোটাভুটিতে অংশ নিয়েছেন দুই শতাধিক শিক্ষার্থী। আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, নেতৃত্ব ও যুক্তিভিত্তিক চিন্তার সঙ্গে তরুণ শিক্ষার্থীদের পরিচিত করতে পঞ্চগড় পাইওনিয়ার্স আয়োজন করেছে দুই দিনব্যাপী মডেল ইউনাইটেড ন্যাশনস। ছায়া জাতিসংঘ সম্মেলনে জেলার বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা বিভিন্ন দেশের প্রতিনিধি এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধির ভূমিকায় অংশ নেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইন্সটিটিউট মাঠে ব্যতিক্রমী এই আয়োজনের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির। প্রথম দিনেইRead More


সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পর রাঙ্গামাটির সাজেকে ৬ পর্যটককে আটক করেছে সাজেক পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চাঁদের গাড়িতে করে সাজেক যাওয়ার পথে বাঘাইহাট বাজার এলাকা অতিক্রম করার সময় এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- আটককৃত পর্যটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বড়চাল গ্রামের . জামাল হোসেনের ছেলে ফারদিন এহসান হৃদয় ও মৃত দারু মিয়ার ছেলে ইয়াছিন (৩২), হবিগঞ্জের কমলানগর এলাকার জয়দেব পালের ছেলে সুশান্ত পাল ও তাজুল ইসলামের ছেলে হারুন ইসলাম তুষার (২৩), সালাউদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩), পটুয়াখালীরRead More