বৈশাখী নিউজ ২৪
ছাতকে মোটরসাইকেল ভাঙচুরের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ, সড়ক অবরোধ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় মোটরসাইকেল পার্কিং ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল। শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের নেতা মাহবুর রহমানের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিলটি গোবিন্দগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্ট এলাকায় এসে শেষ হয়। পরে বিক্ষোভকারীরা ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। এতে ওই সড়কে চলাচলকারী যাত্রীRead More
শমশেরনগর চা বাগানে অতিরিক্ত মদপানে এক ব্যক্তির মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে খোকন পাত্র (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত খোকন পাত্র শমশেরনগর চা বাগানের নারায়ণ টিলা এলাকার বাসিন্দা। তার পিতার নাম কমল পাত্র। জানা যায়, গত শুক্রবার (৭ আগস্ট) রাত ১১টার দিকে খোকন পাত্র বাড়ির বাইরে মদপান করে অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেRead More
এমপি নাসের রহমানকে নিয়ে অশ্লীল ভিডিও, আরও ১জন গ্রেপ্তার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম, নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের হওয়া সাইবার মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তির নাম পারভেজ আলম খান (৩২)। সে কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইজগাঁও গ্রামে। পুলিশ জানায়, পারভেজ আলম খান কিছুদিন ধরে ঢাকার সাভার থানাধীন মধ্য রাজাশন এলাকার আলাউদ্দিন মসজিদের গলিতে বসবাস করছিলেন। মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি তিনি। পুলিশ সুপার মোঃ মনিরুলRead More
দৈনিক ৫০০ টাকা মজুরির দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ৫% ইনক্রিমেন্টের অযৌক্তিক গেজেট বাতিল করে চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরি নির্ধারণ, ভূমি অধিকার নিশ্চিত করা ও দ্রুত চা শ্রমিক ইউনিয়ন (বি-৭৭) নির্বাচনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চা-শ্রমিকেরা। শনিবার সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনা চত্বরে চা বাগানের সচেতন ছাত্র-যুবকদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। চা ছাত্র-যুব পরিষদ নেতা মোহন রবিদাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুমন রবিদাস, রাজিব বৈদ্য, সন্তোষ রবিদাস, সারথী মুরারী দাস প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে বর্তমান মজুরি দিয়ে পরিবার নিয়ে জীবন ধারণRead More
সিলেট বাস টার্মিনালে ২ শ্রমিক হত্যার বিচার ও শ্রমিক নেতৃবৃন্দকে হয়রানি না করার আহবান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কদমতলী বাস টার্মিনালে এক অনাকাংক্ষিত সংঘর্ষে ২ শ্রমিকের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষিদের বিচার ও শ্রমিক নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা, অপপ্রচার বিষয়ে সংবাদ সম্মেলন করেছে সিলেটের পরিবহন শ্রমিকদের প্রতিনিধিত্বশীল শীর্ষ সংগঠন ‘সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন’। শনিবার (৮ আগস্ট) বিকেলে নগরীর এক অভিজাত রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, গত ২৭ এপ্রিল কদমতলী বাস টার্মিনালে সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ের সামনে সংঘটিত উত্তেজনা ও মারামারির ঘটনাকে কেন্দ্র করে ৬ মে দক্ষিণ সুরমা থানায় একটিRead More
সিলেট সীমান্তে ৪৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৭ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। শনিবার (৮ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনারহাট, সংগ্রাম, শ্রীপুর, প্রতাপপুর ও বিছনাকান্দি বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ মোবাইল ফোন, কসমেটিকস, গরু, মহিষ, কম্বল, চকলেট, চা-পাতা, ফুচকা, সুপারি, চিনি, সনপাপড়ি ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল আটক করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, আটক করা এসব চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্যRead More
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৬৭
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) নিশ্চিত হামে দুজনের মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুজন। এদের সবাই ঢাকা বিভাগের। শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৬৭। এর মধ্যে নিশ্চিত হামে ৯৮ জন ও হামের উপসর্গ নিয়ে ৭৬৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৯ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেRead More
জুলাই মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩১ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরে জুন মাস থেকে জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রানহানি বেড়েছে। জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৩১ জনের প্রানহানি হয়েছে। এরমধ্যে ১৩ জনই মোটরসাইকেলের চালক ও আরোহী। জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রানহানি ঘটেছে সিলেট জেলায়। কম সংঘটিত হয়েছে সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় । জুলাই মাসে সিলেট বিভাগে ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন। প্রতিবেদনে জুলাই মাসের সড়ক দুর্ঘটনায় প্রধান কারন হিসাবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে ওভারটেকিং করা, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মতRead More
হবিগঞ্জে ১ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ ৫৫ বিজিবি একাধিক অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় জিরা, ফুচকা, মদ ও কম্বলসহ কাভার্ড ভ্যান জব্দ করেছে। শুক্রবার (৭ আগস্ট ) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। বিজিবি সূত্রে জানায়, একটি নির্দিষ্ট কাভার্ডভ্যানে ভারতীয় অবৈধ মালামাল পরিবহন করা হতে পারে এমন তথ্য হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর কাছে আগে থেকেই ছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি চৌকস অভিযানিক দল সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, জেলার মাধবপুরের বেজুরা বাসস্টপ নামক এলাকায় একটিRead More
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, পরিচয় মিললো নিহতদের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ জনের পরিচয় মিলেছে। দুর্ঘটনায় আহত ২৪ জনের ১৪ জন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত সাফিউদ্দিনের ছেলে হাজি সাইফুল ইসলাম (৫০), সিলেট নগরের দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকার জাহাঙ্গীরের মেয়ে চার বছর বয়সী শিশু কন্যা ফাইজা আক্তার, সিলেট নগরের সোবহানীঘাট এলাকার বাসিন্দা উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২), কিশোরগঞ্জের ভৈরব থানার চণ্ডিবের গ্রামের বাবুল মিয়ার মেয়ে বাউলশিল্পী পেহেলী ভৈরবী (২৬), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার বগডহর গ্রামের মৃত বারেকRead More


