Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেটের কালাগুলে ‘ভূমিখেকো’র বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সভা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার কালাগুল মৌজার নিরীহ কৃষকদের ওপর কথিত ভূমিখেকো সমরু মিয়া কর্তৃক দায়েরকৃত বিভিন্ন মিথ্যা মামলার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) কালাগুলা এলাকায় এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বিশিষ্ট মুরব্বী আপ্তাব আলীর সভাপতিত্বে ও আব্দুল খালিকের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার সাধারণ সম্পাদক মো: ছাদেক মিয়া। ভুক্তভোগী পরিবারের পক্ষে বক্তব্য রাখেন কৃষক আব্দুল সোবহান, মো: ফারুক মিয়া, মো: সাহিদ আলী, মো: হেলাল, মো: সমসুল মিয়া, মো: মঞ্জুর মিয়া, মো: আলেক মিয়া, মো: নাছির মিয়া, মো: মখদ্দছ মিয়া,Read More


সিলেট জেলা ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের নামে প্রতিষ্ঠিত লামাকাজী এম এ খান সেতুসহ সিলেটের সব সেতু থেকে টোল আদায় বন্ধের দাবি জানিয়েছে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। একই সঙ্গে ছাতকসহ বিভিন্ন পৌরসভায় পরিবহন চাঁদাবাজি বন্ধ, ব্যাটারিচালিত ভ্যানের মাধ্যমে পণ্য পরিবহন বন্ধ, কাগজপত্র যাচাইয়ের নামে পুলিশি হয়রানি বন্ধ এবং সংগঠনের সভাপতি আবু সরকারের বিরুদ্ধে অনলাইনে অপপ্রচার বন্ধের দাবি জানানো হয়েছে। সোমবার (১০ আগস্ট) বেলা ২টায় নগরীর দক্ষিণ সুরমা হুমায়ুন রশিদ চত্বরে পাঁচ দফা দাবিতে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান শ্রমিক নেতারা। এতে সিলেটের বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনেরRead More


পর্তুগালে বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা ও নৈশভোজ

শাহ মুহাম্মদ তানভীর আহমেদ, পর্তুগাল থেকে: ইউরোপের দেশ পর্তুগালে বসবাসরত বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে রবিবার (৯ অগস্ট) রাজধানী লিসবনের বাংলাদেশী রেস্তরাঁয় এক বর্ণাঢ্য “বিশেষ নৈশভোজ ও প্রীতিসন্ধ্যা” অনুষ্ঠিত হয়েছে। ‘বিশ্বনাথী ভাই ব্রাদার্স, পর্তুগাল-এর উদ্যোগে স্থানীয় একটি অভিজাত মিলনায়তনে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ মিলনমেলা সম্পন্ন হয়। আয়োজনের শুরুতেই পর্তুগালে অবস্থানরত বিশ্বনাথের প্রবীণ ও নবীন প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রবাসের কর্মব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে এক ছাদের নিচে জড়ো হতে পেরে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। নৈশভোজের পাশাপাশি আয়োজন করাRead More


সিমের মেয়াদের বাহানা বন্ধ ও প্যাকেজের মূল্যবৃদ্ধি রোধ না করলে হরতাল, অবরোধ কর্মসূচী

বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানা বন্ধের দাবীতে ও অহেতুকভাবে সিমের প্যাকেজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার (১০ আগষ্ট) বেলা ২টায় সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্টস্থ বিজয় চত্বরে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। গণজমায়েতে বক্তারা বলেন, আমরা ১২ কোটি সিম ব্যবহারকারী গ্রাহকদের প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশের সর্বত্র সর্বস্তরের নাগরিকরা সিম ব্যবহার করে থাকেন। কিন্তু সিম কোম্পানীগুলো মেয়াদ শেষ হওয়ার অজুহাতে অব্যবহৃত ডাটা, মিনিট ও এসএমএস আত্মসাৎ করে, যা একপ্রকার নীরব চাঁদাবাজী। গ্রাহকেরRead More


কমলগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১১৪টি, পাসের হার ৪৬.১৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: সিলেট শিক্ষাবোর্ডের অধীনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১১৪টি। এ উপজেলায় ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৭১ জন পরীক্ষার্থী পাস করেছে। উপজেলায় গড় পাসের হার ৪৬.১৩ ভাগ। এর মধ্যে সাফল্যের ধারাবাহিকতায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজে শতভাগ পাশসহ ৬৬টি জিপিএ-৫ লাভ করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শমশেরনগর বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজে ৬৬টি, তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ১৭টি, কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে ৬টি, পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজে ৫টি, হাজী মো: উস্তওয়ারRead More


নিসচা সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি মিশু, সম্পাদক হায়াত

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (৮ আগষ্ট) নিসচা কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় ও মহাসচিব লিটন এরশাদ স্বাক্ষরিত এক পত্রে ২০২৬-২৮ সালের এই কমিটি অনুমোদন করেন। নিসচা কেন্দ্রীয় কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশুকে সভাপতি ও মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াতকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন-সহ-সভাপতি-আহমদ জাকারিয়া, আব্দুর রহমান, মোঃ আব্দুল হাছিব, সহ-সাধারণ সম্পাদক-মোঃ সাহেদুর রহমান সাহেদ, আবু জাবের, রাজিব ঘোষ, অর্থ সম্পাদক-সুহেল চৌধুরী,Read More


বিদ্যুতের লোডশেডিং বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়: বাসদ

বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুতের লোডশেডিং বন্ধ, ভৌতিক বিল বাতিল, নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা বাসদ সদস্য সচিব প্রণব জ্যোতি, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহ-সভাপতি জহর সিংহ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক মনজুর আহমদ,চা শ্রমিক ফেডারেশনের জেলা আহ্বায়ক হৃদয় লোহার, সংগ্রাম পরিষদের মাহফুজ আহমদ, মনজিল হোসেন, তানভীর আহমেদ প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অতীষ্টRead More


আবারও উত্তাল ভারত, রাজপথে ঝাড়খণ্ডের জেন-জিরা

আন্তর্জাতিক ডেস্ক: পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারত। এবার দেশটির ঝাড়খণ্ডের রাজপথে নেমে এসেছেন জেন-জি শিক্ষার্থীরা। সোমবার (১০ আগস্ট) রাজ্যের বিধানসভা অভিমুখে বিক্ষোভ করেছেন তারা। এ সময় আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। জানা যায়, প্রশ্নপত্র ফাঁস ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে জেন-জি আন্দোলন ঘিরে এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সোমবার (১০ আগস্ট) ঝাড়খণ্ড বিধানসভা অভিযানে নামেন হাজার হাজার শিক্ষার্থী। তাদের অভিযোগ, বারবার প্রশ্নপত্র ফাঁসের কারণে তরুণদের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে।Read More


হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু 

বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৫ জন শিশু। সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর কেন্দ্র থেকে প্রকাশিত স্বাস্থ্যসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৯২ জন এবং গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৩৭ হাজার ৩১২ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্তRead More


সুনামগঞ্জে স্ত্রীর আত্মহত্যায় স্বামীর কারাদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: বিয়ের মাত্র সাড়ে তিন মাসের মাথায় নববধূ রুকসানা বেগমের মর্মান্তিক আত্মহত্যার ঘটনায় দায়ের হওয়া বহুল আলোচিত মামলায় স্বামী আলী হোসেনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তবে রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (১০ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাবিবুর রহমান চৌধুরী দীর্ঘ শুনানি, সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আলী হোসেন ছাতক উপজেলারRead More