Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট

ধর্ম ডেস্ক: বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে, ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে আগামী ১৫ আগস্ট থেকে। সেই হিসেবে আগামী ২৬ আগস্ট দেশে উদযাপিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূরRead More


ব্যবসায়ী আব্দুস সাত্তারসহ ৩ জনের হত্যাকাণ্ডে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের শোক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সিনিয়র সহ-সভাপতি, মেসার্স আরিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহপরিচারিকা তাহমিনার মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, গত ১২ আগস্ট (বুধবার) সকালে শহরের রায়নগরস্থ (বাসা নং- মিতালী-১১১) নিজস্ব বাসভবনে জনাব মোঃ আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী ও গৃহপরিচারিকা এক পৈশাচিক ও নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। তাঁদের এই অনাকাঙ্ক্ষিত ও হৃদয়বিদারক মৃত্যুতে সিলেট কয়লাRead More


নেত্রকোনায় পিকআপ-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

বৈশাখী নিউজ ডেস্ক: পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের শ্যামগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নেত্রকোনা থেকে ময়মনসিংহ যাচ্ছিল একটি পিকআপভ্যান। এ সময় শ্যামগঞ্জ এলাকায় বিপরীত দিক থেকে আসা নেত্রকোনাগামী সারবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানটি দুমড়ে-মুছড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতরRead More


সিলেটে ট্রিপল মার্ডার: ঘাতক বাবুল মিয়াকে জেল হাজতে প্রেরণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগরে একই পরিবারের তিনজনকে নৃশংসভাবে খুনের ঘটনায় গ্রেপ্তারকৃত বাবুল মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,  সিলেট মহানগরীর রায়নগরের মিতালি ১১১নম্বর বাসায় প্রবীণ দম্পতিসহ তিনজনকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত বাবুল মিয়াকে আদালতে সৌপর্দ করা হয়েছে। তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। আগামীকাল শুক্রবার নিহত দম্পতির ছেলে দেশে আসার পর মামলা দায়েরের কথা রয়েছে। তিনি জানান, এর আগের দিন বুধবার (১২ আগস্ট) বিকেলRead More


ছাতকে আসামি গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও উত্তেজনার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে এ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ১০টার দিকে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরাও পৃথক মিছিল নিয়ে সেখানে এসে বিক্ষোভে অংশ নেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা গোবিন্দগঞ্জ-ছাতক-সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।Read More


কক্সবাজারে বাসচাপায় ৪ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া খুটাখালীতে যাত্রীবাহী জিটুগাড়ী (লেগুনা) ও লাল সবুজ চেয়ার কোচের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারের চকরিয়া থানাধীন খুটাখালি নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। মালুমঘাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সামশুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। ​নিহতরা হলেন- চকরিয়ার খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ি শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ইদগাঁও উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮) এবং আমিনুলRead More


সিলেটে ট্রিপল মার্ডার: যুক্তরাজ্য থেকে ফিরে মর্গে ছুটে গেলেন দুই মেয়ে, দাফন শুক্রবার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আলোচিত তিন হত্যাকাণ্ডে নিহত প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগমের মরদেহ দেখতে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেই সরাসরি হাসপাতালের মর্গে ছুটে গেছেন তাঁদের দুই মেয়ে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে সেখান থেকে সরাসরি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যান। সেখানে তাঁদের বাবা-মা ও গৃহকর্মীর মরদেহ রাখা রয়েছে। মর্গে পৌঁছেই কান্নায় ভেঙে পড়েন দুই মেয়ে। বাবা-মায়ের মরদেহ দেখে শোকে স্তব্ধ হয়ে যান তারা। পরিবার সূত্রে জানা গেছে, মর্গ থেকে তারা কোতোয়ালি থানায় গিয়ে হত্যাRead More


ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সিলেটে মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তীব্র দাবদাহের মধ্যে মাত্রাতিরিক্ত ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে সুরমা বয়েজ ক্লাব। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় নগরীর ৫নং ওয়ার্ডের ইলেক্ট্রিক সাপ্লাই এলাকায় ক্লাবের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেকের বেশি সময় বিদ্যুৎ থাকে না। প্রচণ্ড গরমের মধ্যে বারবার বিদ্যুৎ চলায় জনজীবন পুরোপুরি অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক রূপ নিচ্ছে। লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, আর ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে স্থবিরতা নেমে এসেছে। বক্তারা বিদ্যুৎ বিভাগের চরম অব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে আরও বলেন,Read More


মৌলভীবাজারে তরুণীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে ১৯ বছর বয়সী এক তরুণীকে অপহরণের পর আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন। এর আগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচজনকে আসামি করে থানায় মামলা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— কমলগঞ্জ উপজেলার বদরুল ইসলাম (৪০) ও আব্দুল কাদির শেখ (৫৮)। মামলার এজাহার থেকে জানা যায়, ৯ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে পাঁচ ব্যক্তি তরুণীকে অপহরণ করে একটি নির্জন স্থানে আটকে রাখেন। পরের দিন রাতRead More


শাবিপ্রবিতে র‌্যাগিংয়ের শিকার চার শিক্ষার্থী, অভিযুক্তের তালিকায় ৬জন

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চার নবীন শিক্ষার্থীকে প্রায় চার ঘণ্টা আটকে রেখে র‌্যাগিংয়ের নামে অশালীন ও যৌন ইঙ্গিতপূর্ণ অভিনয় করানোর অভিযোগ উঠেছে ছয় সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় এক ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানিয়েছেন, গত সোমবার (১০ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হল সংলগ্ন বড়গুল রিপন ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। নাম প্রকাশ না করার শর্তে এক ভুক্তভোগী শিক্ষার্থী জানান, একজন সিনিয়র শিক্ষার্থীর জন্মদিন উপলক্ষে একসঙ্গে বসার কথা বলে ছয়জন সিনিয়র শিক্ষার্থী তাঁদের ডেকে নিয়ে র‌্যাগ দেন। প্রথমে চারজনকেRead More