Main Menu

বিলের পানিতে শাপলা তুলতে গিয়ে সহোদরের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে বন্যার পানিতে শাপলা তুলতে গিয়ে ভাই শুভ (৭) ও তার বোন ঝুমু আক্তারের (১১) মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বহুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার বহুরিয়া গ্রামের ওকত আলীর ছেলে ঝুমু আক্তার (১১) এবং তার ভাই শুভ (৭)।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন জানান, বহুরিয়া গ্রামের শওকত মিয়ার শিশু মেয়ে ঝুমু ও ছেলে শুভ বিকেলে ভেলা নিয়ে পার্শ্ববর্তী বিলে শাপলা তুলতে যায়। শাপলা তুলার এক পর্যায় শুভ পানিতে পড়ে যায়। ভাইকে তুলতে গিয়ে ঝুমু আক্তারও পানিতে পড়ে যায়।

পরে স্থানীয়রা তাদের ভেলাটি খালি ভাসতে দেখে কাছে এগিয়ে যায়। ভেলা আশেপাশেতাদের দেখতে না পেয়ে খুঁজাখুঁজি শুরু করে। এরপর দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

Share





Related News

Comments are Closed