সিলেটে পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুন। দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা। বৃহস্পতিবার খুচরা বাজারে প্রতি কেজি পিঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। যেখানে সপ্তাহ দুয়েক আগে দাম ছিল ২০ থেকে ২৫ টাকা। দিগুণ মূল্য বৃদ্ধির কারণে নিম্ন আয়ের লোকজন পড়েছেন বিপাকে। দাম আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিক্রেতারা বলছেন, বাংলাদেশে আমদানিকৃত পেঁয়াজের বড় অংশ আসে ভারত থেকে; কিন্তু ভারতে বন্যার কারণে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় আমদানিতে বেশি দাম পড়ছে। ফলে প্রভাব পড়ছে খুচরা বাজারেও। তবে একটি সূত্র জানিয়েছে, ভারতে বন্যার অজুহাত সামনে রেখে দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনের নেতারা বলছেন, একটি সংঘবদ্ধ চক্র পেঁয়াজের দাম বাড়াচ্ছে। ঈদুল আজহাকে সামনে রেখে এ দাম বাড়ানো হচ্ছে।
নগরের বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, তিন দিন আগে মঙ্গলবার যেখানে পিঁয়াজ বিক্রি হয়েছে কেজিপ্রতি ৩৮ থেকে ৪৫ টাকা দরে। সেখানে বৃহস্পতিবার পিঁয়াজের দর হাকা হচ্ছে ৪৮ থেকে ৫৫ টাকা।
পেঁয়াজ বিক্রেতা আক্তার হোসেন বলেন, পাইকারী বাজারে পিঁয়াজের দাম বাড়ায় তাদেরকেও বেশি দরে বিক্রি করতে হচ্ছে। ঈদ সামনে থাকায় প্রয়োজনীয় এই মসলার দাম কমবেনা বলে মন্তব্য করেছেন ওই বিক্রেতা।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed