পাঁচশত বছর পর খাজা ওসমান লোহানীর সমাধিস্থল চিহ্নিতকরণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রায় পাঁচশত বছর পর আফগান রাজা খাজা ঈশা খাঁর লোহানীর (রঃ) পুত্র বীর পাঠান হযরত খাজা ওসমান খান লোহানী (রঃ) এর সমাধী স্থল চিহ্নিত করা হয়েছে। গত ১৭ মে বুধবার রাত ১০টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ওসমানগড় গ্রামে এই সমাধি স্থলটি সনাক্ত করা হয়। খাজা ওসমান খানের বাড়ির পশ্চিম প্রান্তে প্রাচীন এই সমাধিটি পুনরুদ্ধার করা হল। বীর পাঠান খাজা ওসমান খান স্মৃতি বাস্তবায়ন পরিষদের আন্তরিক প্রচেষ্টা ও উদ্যোগে এই ঐতিহাসিক সমাধী স্থলটি চিহ্নিতকরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আল্লামা ফুলতলী সাহেব কিবলা (রঃ) এর অন্যতম খলিফা রাহনুমায়ে শরীওয়াত ওয়াত তরীকত প্রিন্সিপাল আল্লামা শোয়াইবুর রহমান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ মিছির মিয়া, সাবেক মেম্বার ওয়াজিদ উল্লাহ, ইয়ামিছ উল্লাহ, সবুর মিয়া, রহিম আলী, ফজিলাত খান, মোঃ আনোয়ার খান, মাওলানা ওলীয়ুর রহমান, মাওয়ানা দিলু মিয়া। পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মাওলানা গাজী মোঃ সিরাজুল ইসলাম ছুরুকী (লোহানী), সাধারণ সম্পাদক মোঃ ফজিলত খান, সাংগঠনিক সম্পাদক মোঃ লায়েখ খান, প্রচার সম্পাদক শাহীন আহমদ, মোঃ রফিক মিয়া, এরশাদ আলী, মুকিত খান, মোঃ সুমন খান, কনা মিয়া, জুনেদ খান, সফর আলী, বিল্লাল আহমদ, মোস্তাফিজুর রহমান টিটু, মোঃ ছালেহ খান, গৌউছ মিয়া, শাহীন আহমদ, আব্দুল আলীম, শাহীন আহমদ প্রমুখ। তাছাড়াও এলাকার নবীন ও প্রবীন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Related News
শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত, আটক ২
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৪০)Read More
শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে নারী শ্রমিকের মৃত্যু, মরদেহ উদ্ধার
Manual4 Ad Code কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে এক নারী চা-শ্রমিকের মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed