Main Menu

নবম-দশম শ্রেণির ১২ বই পরিমার্জন হচ্ছে

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেণির ১২টি পাঠ্যবই পরিমার্জন ও সহজ করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন নিয়ে শিক্ষাবিদদের সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের এই পরিমার্জনের কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

যেসব বই পরিমার্জিত হবে এর মধ্যে আছে বাংলা সাহিত্য, ইংলিশ ফর টুডে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশ ও বিশ্বসভ্যতা, গণিত, উচ্চতর গণিত, সাধারণ বিজ্ঞান, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান ও অর্থনীতি।

শিক্ষামন্ত্রী জানান, একেকজন শিক্ষাবিদের তত্ত্বাবধানে এসব বই পরিমার্জনের কাজ হবে। শিক্ষামন্ত্রী আরও জানান, এখন থেকে শিক্ষার্থীদের খাতা মূল্যায়নের সময় মডেল উত্তরপত্র দেওয়া হবে পরীক্ষকদের।

Share





Related News

Comments are Closed