Main Menu

অটোরিকশায় চাদর পেঁচিয়ে প্রান গেল বৃদ্ধের

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর বেলাবতে ব্যাটারি চালিত অটোরিকশার মটরে গায়ের চাদর পেঁচিয়ে শাহাজুদ্দীন নামের (৮০) বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় উপজেলার বেলাব-মরজাল সড়কের আমলাবে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাজুদ্দীন উপজেলার চরউজিলাব গ্রামের মৃত ইসব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহাজুদ্দীন স্ত্রীকে নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশায় করে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে হঠাৎ শাহাজুদ্দীদের গায়ের চাদর চলন্ত অটোরিকশার মটরের সাথে আটকে যায়। এ সময় তার শরীর থেকে মাথা সম্পূর্ণ আলাদা হয়ে তার মৃত্যু হয়।

খবর পেয়ে বেলাব থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর ইজিবাইকের চালক পালিয়ে গেছে।

নিহতের স্ত্রী আফিয়া বেগম কান্না জড়িত কণ্ঠে জানান, কোনো কিছু বুঝি নাই। হঠাৎ করেই ওনার (স্বামীর) মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। ড্রাইভার গাড়ি থামালে দেখি উনার চাদর অটোরিকশার মটরে পেঁচিয়ে রয়েছে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খাঁন জানান, এই ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed