ঝিনাইদহে সবজির দাম বৃদ্ধি, দিশেহারা মানুষ
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সবজির দাম বেড়েই চলেছে। আর এতে দিশেহারা হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
ঝিনাইদহ কৃষি স¤প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, অতিরিক্ত বৃষ্টির কারণে বেশ কিছু ক্ষেতের সবজি নষ্ট হয়েছে। আর এতে দাম বেড়ে গেছে সবজির।
ডাকবাংলা বাজারের কৃষক আবুল হোসেন জানালেন, অতিবৃষ্টিতে তার সবজি ক্ষেতের ৭০ ভাগই নষ্ট হয়েছে। এছাড়া তার এলাকার বেগুন, পটল, ঝিঙার সব খেতই ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষি স¤প্রসারণ অধিদফতরের ঝিনাইদহ জেলার উপ-পরিচালক শাহ মো. আকরামূুল হক জানান, শ্রাবণ মাসের শেষ থেকে সবজির ফলন কমে যাওয়ায় স্বাভাবিকভাবেই দাম বাড়ে।
সরেজমিনে ঝিনাইদহ জেলার চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডের ওয়াবদা কাচাঁবাজার, ভাটই, গাড়াগঞ্জ, ডাকবাংলা, শেখপাড়া, হলিধানী ও বিষয়খালি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ঢেড়শ ৩০ টাকা, মিষ্টিকুমড়া ৩০ থেকে বেড়ে ৩৫ টাকা, বেগুন ও মুখীকচু ৩৫ টাকা থেকে বেড়ে ৫০ টাকা, পটল ৩০-৪০ টাকা থেকে ৫০ টাকা, করলা ৫০ টাকা থেকে বেড়ে ৭০ টাকা, শসা ৩৫ টাকা থেকে বেড়ে ৪৫ টাকা, ঝিঙা ২৫ টাকা থেকে বেড়ে ৩৫ টাকা, প্রতিটি চালকুমড়ার জালি ২৫ টাকা থেকে বেড়ে ৩৫ টাকা, লাউ প্রতিটি ৩৫ টাকা থেকে বেড়ে ৪৫ টাকা ও লালশাক প্রতি আটি ১০ টাকা থেকে বেড়ে ১৮ টাকায় বিক্রি হচ্ছে।
তবে কাচামরিচ প্রতি কেজি ৭০-৯০ টাকা আর পেঁয়াজের দাম ৫০ টাকা থেকে কমে ৪০ টাকায় দাঁড়িয়েছে।
উল্লেখ্য, ঝিনাইদহ সদরে চালের বাজারে গিয়ে দেখা গেছে, আঠাশ, কাজল লতা, স্বর্ন, রত্না, বাইশ, লাল স্বর্ন চাউল প্রতি বস্তায় ৬৫০-৮৫০ টাকা দাম বেড়েছে ।
এলাকাবাসী সাংবাদিকদের জানিয়েছে, ঝিনাইদহের বাজার মনিটরিং করার কোন ব্যবস্থা নাই, যে কারনে ঝিনাইদহের বাজারগুলোতে পন্যের দাম দোকানের মালিকরা ইচ্ছেমত বাড়াচ্ছে।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed