পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে রাশিয়ার সঙ্গে ঋণচুক্তি
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে ঋণচুক্তি সই করেছে বাংলাদেশ।
মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১২টায় মস্কোয় ১ হাজার ১৩৮ দশমিক ৫ কোটি ডলারের (৯০ হাজার কোটি টাকা) এ ঋণচুক্তি সই হয়।
এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২৬৫ কোটি ডলার (১ লাখ কোটি টাকারও বেশি)। মোট ব্যয়ের ৯০ শতাংশ অর্থাৎ ১ হাজার ১৩৮ কোটি ডলার ঋণ দিচ্ছে রাশিয়া।
ঋণচুক্তিতে রাশিয়ান ফেডারেশনের পক্ষে দেশটির অর্থ উপমন্ত্রী (ডেপুটি) সের্গেই আনাতোলেভিচ স্টরচক ও বাংলাদেশের পক্ষেই অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এতে সই করেন। একক প্রকল্পরের জন্য এটি বাংলাদেশের সবচেয়ে বড় বিদেশি ঋণ।
প্রকল্পের সাধারণ ঠিকাদার এএসই গ্রুপের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কোম্পানিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভদ্মাদিমির সাবাশকিন এ বিষয়ে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়ার রাষ্ট্রীয় ঋণটির খুব প্রয়োজন ছিল। এখন আমরা বলতে পারি, আইনগত ও আর্থিক উভয় দিক দিয়ে প্রকল্পটি বাস্তবায়নের উপযুক্ত হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল মান্নান, রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এসএম সাইফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। ঋণচুক্তি করতে বাংলাদেশের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল গত বৃহস্পতিবার রাশিয়া যান।
গত ১৭ মে মস্কোতে দুই পক্ষ ঋণচুক্তি অনুস্বাক্ষর করে। এর আগে ঢাকা গত ২৭ জুন অনুস্বাক্ষরিত চুক্তি অনুমোদন করে। আর মস্কো অনুমোদন দেয় ১৮ জুলাই।
চুক্তির শর্ত অনুযায়ী, ঋণের অর্থ প্রদানের ১০ বছর পর হতে ৩০ বছরের মধ্যে তা পরিশোধ করতে হবে। ২০২৭ সালের ১৫ই মার্চ হতে ঋণের কিস্তি প্রদান শুরু হবে। প্রতি বছরের ১৫ মার্চ ও ১৫ সেপ্টেম্বর সমপরিমাণ কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে। এর আগে এই কেন্দ্র্রের প্রাথমিক পর্যায়ের কাজের জন্যও রাশিয়ার পক্ষ থেকে ৫৫ কোটি ডলার ঋণ নেওয়া হয়।
Related News
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More



Comments are Closed