তবে কি, অর্থের অভাবে থমকে যাবে রুমার চিকিৎসা?
বিশেষ প্রতিনিধি: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। যুগে যুগে, সময়ে সময়ে বিপন্ন মানবতার সাহায্যার্থে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মানুষ। সামর্থ্যবান মানুষের মমতায় ঘেরা হাত বাড়ানোয় নতুন আশা দেখতে পায় অসহায় মানুষ। তবে রুমা বেগম কেন হতাশায় মুষড়ে পড়বেন? কেন অর্থের অভাবে থমকে যাবে তার চিকিৎসা?
মোহনা টেলিভিশনের সিলেট ব্যুরোর ক্যামেরাপার্সন ফেরদৌস আহমদের স্ত্রী রুমা বেগম (২২)। দুটি ফুটফুটে সন্তানের মা রুমা ব্রেইন টিউমারে আক্রান্ত। বর্তমানে অপারেশন ছাড়া কোনো গতি নেই বলে জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা।
গত ১১ জুন সিলেট এমএজি ওসমানী হাসপাতাল থেকে চিকিৎসার জন্য রুমা বেগমকে ঢাকাস্থ ‘ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স’ এ রেফার্ড করা হয়েছে। সেখানে রুমার ব্রেইন টিউমারের অপারেশন করতে হবে। কিন্তু অপারেশনের জন্য প্রয়োজন ১২ লাখ টাকা। বিপুল পরিমাণ এই ব্যয় বহন করার সামর্থ্য নেই রুমার স্বামী ফেরদৌস আহমদের। দীর্ঘদিন ধরে চলা রুমার ব্রেইন টিউমারের চিকিৎসা ব্যয় চালাতে গিয়ে বর্তমানে সর্বস্বান্ত অবস্থায় ফেরদৌস আহমদের পরিবারের।
আর তাই তারা তাকিয়ে আছেন সমাজের বিত্তশালী, হৃদয়বান মানুষদের দিকে। সামর্থ্যবান মানুষের সাহায্যে রুমার ব্রেইন টিউমারের অপারেশন হবে, পৃথিবীর আলো-বাতাসে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকবেন রুমা, তার দুই সন্তান পাবে মায়ের পবিত্র স্নেহ- এমন আশা নিয়েই তাকিয়ে আছেন রুমা বেগম ও তার স্বামী ফেরদৌস।
রুমার চিকিৎসার জন্য সাহায্য পাঠাতে পারেন এই ব্যাংক অ্যাকাউন্টে- ফেরদৌস আহমদ, অ্যাকাউন্ট নং : ১২১.১৫১.৫৯৯৫২, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, সিলেট শাখা।
Related News
‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড, যা করতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রায়ই শীর্ষে থাকা ফিনল্যান্ড, ২০২৭ সালের ফেব্রুয়ারিতেRead More
অস্ট্রেলিয়ায় নতুন ভিসা চালু, সুযোগ পাবেন বাংলাদেশিরাও
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশি নাগরিকদের জন্য প্রশিক্ষণভিত্তিক ভিসা চালুর উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া। আগামী ১২ নভেম্বরRead More



Comments are Closed