Main Menu

মুন্সীগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সিগঞ্জের সিরাজদিখানে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৪ জন।

সোমবার ভোর ৪টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন শুভ (১৮), রফিক (১৭) ও রোহিত (১৮)। পিকআপ ভ্যানের আরোহীরা সবাই ঢাকার বাসিন্দা।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদূস হাসান জানান, ভোরে পিকআপটি মাওয়া থেকে ঢাকা যাচ্ছিল। পথে নিমতলা এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত ব্যক্তিরা ওই হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতদের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে বলেও জানান তিনি।

 

 

 

 

Share





Related News

Comments are Closed