ময়মনসিংহে ট্রাক চাপায় অটোরিকশার ৮ যাত্রী নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ময়মনসিংহের শম্ভুগঞ্জের মোজাহিদপুর এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৮ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসডি) নূর আলম ও কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুটি শিশু রয়েছে।
ওসি কামরুল ইসলাম জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে নেত্রকোনায় যাচ্ছিল। পথে গাছতলা নামক এলাকায় বিপরীতমুখী একটি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নারীসহ আটজন নিহত হন।
নিহতদের মধ্যে ছয় জনের নাম জানা গেছে। এরা হলেন সাইদুল (৩৫), আশরাফুল (২৮), তাজুল ফকির (৩৫), তাজুলের স্ত্রী শিরীন আক্তার (৩০) ও তাদের দুই শিশু তাহসিন (৫), তাওহিদ (৩)। তাজুলের বাড়ি নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বলে জানান ওসি।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed