গোয়াইনঘাটে বিয়ের দাবিতে ৪দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের দাবিতে ওমান প্রবাসী এক যুবকের বাড়িতে টানা চার দিন ধরে অবস্থান করছেন এক তরুণী। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ওই বাড়িতে ভিড় করছেন।
এ ঘটনায় তরুণীর বাবা মনির উদ্দীন বাদী হয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের চিরুরপাড় গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে ওমান প্রবাসী দেলোয়ার (২২)-এর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় ওই তরুণীর। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের সম্পর্কের সূত্র ধরে দেলোয়ার তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্নভাবে প্রলুব্ধ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দেশে এসে ওই তরুণীকে নিয়ে ঘোরাঘুরিও করেন তিনি।
সম্প্রতি তরুণী জানতে পারেন, দেলোয়ার অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। একই সময়ে তিনি মোবাইল ফোন বন্ধ করে তরুণীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। বিষয়টি জানতে পেরে প্রতারণার শিকার হয়েছেন দাবি করে কোনো উপায় না পেয়ে চার দিন আগে দেলোয়ারের বাড়িতে গিয়ে অবস্থান নেন ওই তরুণী।
ওই তরুণী বলেন, মোবাইল ফোনের মাধ্যমে তাদের পরিচয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দেলোয়ার তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভবিষ্যৎ নিয়ে নানা স্বপ্ন দেখিয়েছেন। এখন তিনি যোগাযোগ বন্ধ করে তাকে অস্বীকার করছেন। স্ত্রী হিসেবে স্বীকৃতি না পাওয়া পর্যন্ত তিনি ওই বাড়ি থেকে যাবেন না বলেও জানান।
এদিকে তরুণী বাড়িতে অবস্থান নেওয়ার খবর পেয়ে দেলোয়ার বাড়ি থেকে সরে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার পরিবারের সদস্যরাও বিষয়টির কোনো চূড়ান্ত সমাধান দিতে পারছেন না বলে অভিযোগ করেছেন তরুণী। বরং তাকে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
তোয়াকুল ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য লোকমান বলেন, মেয়েটি চার দিন ধরে বিয়ের দাবিতে ওই বাড়িতে অবস্থান করছে।
Related News
গোয়াইনঘাটে বিয়ের দাবিতে ৪দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের সূত্র ধরেRead More
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More



Comments are Closed