সিলেটে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪ নেতা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার সক্রিয় কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকও রয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন, বিয়ানীবাজার উপজেলার আঙ্গারজুর এলাকার মিসবাউর রহমানের ছেলে এসএইচ উবায়েদ প্রকাশ সুফিয়ান হোসেন (২৭), একই এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে এহসান হোসেন (২৫), খাসা এলাকার মৃত মহিদুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল রাহি (২৫) এবং আঙ্গারজুর এলাকার মৃত শাহ মোবারক হোসেনের ছেলে শাহ তাহমিদ আহমদ (৩৩)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীদের সঙ্গে সিলেট নগরীর বিভিন্ন স্থানে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা দায়ের করা হয়।
মামলাগুলো হলো- ১৮ জুন ২০২৬ তারিখে দায়ের করা মামলা নম্বর-২৬ এবং ৩০ আগস্ট ২০২৬ তারিখে দায়ের করা মামলা নম্বর-৫৩, উভয়ই সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায়।
রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে রিকাবীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত সুফিয়ান হোসেনের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় বিভিন্ন সময়ে দায়ের করা একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed