Main Menu

সিলেটে বেঙ্গল লাউঞ্জ ও পাঁচ ভাই রেস্টুরেন্টকে জরিমানা

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চারটি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় রান্নাঘরের অপরিচ্ছন্নতা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দুটি রেস্টুরেন্টকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Manual8 Ad Code

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নগরের বিভিন্ন রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচ ভাই, বেঙ্গল লাউঞ্জ, পানসী ও রাজবাড়ি রেস্টুরেন্টের রান্নাঘর, ফ্রিজ, নিবন্ধনসহ বিভিন্ন বিষয় পরিদর্শন ও যাচাই করা হয়।

অভিযানকালে রান্নাঘর নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে বেঙ্গল লাউঞ্জ ও পাঁচ ভাই রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

Manual5 Ad Code

অন্যদিকে, পানসী রেস্টুরেন্টে অভিযানকালে উল্লেখযোগ্য কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। তবে রাজবাড়ি রেস্টুরেন্টের নিবন্ধন নিয়ে জটিলতার বিষয়টি সামনে আসে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রায় দুই বছর আগে জমা দেওয়া হলেও এখনো জেলা প্রশাসনের নিবন্ধন সনদ পাওয়া যায়নি।

Manual5 Ad Code

রাজবাড়ি রেস্টুরেন্ট কর্তৃপক্ষের দাবি, তারা প্রয়োজনীয় সব কাগজপত্র যথাযথভাবে জমা দিয়েছেন। তাদের জানানো হয়েছিল, নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে বিষয়টি জানানো হবে।

এ বিষয়ে অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আহমেদ লুনা বলেন, সংশ্লিষ্ট দপ্তর থেকেই রেস্টুরেন্টের নিবন্ধন দেওয়ার কথা। হয়তো প্রতিষ্ঠানটির কাগজপত্রেও কোনো ঘাটতি ছিল। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের খাবারের মূল্য তাদের কাছে অস্বাভাবিক বা অতিরিক্ত বলে মনে হয়নি।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, খাবারের মান, রান্নাঘরের পরিবেশ, সংরক্ষণ ব্যবস্থা, ফ্রিজ ও প্রয়োজনীয় নিবন্ধনসহ বিভিন্ন বিষয় নিয়মিত নজরদারির আওতায় আনা হচ্ছে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code