তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে নগরীতে বসবাসরত হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে আয়োজিত ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ।
আলেমেদ্বীন মাওলানা এহসান উদ্দীনের সমন্বয় ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধি মাহফুজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আনজুমানের সহকারী সেক্রেটারি ড. মাওলানা এ এইচ এম সোলায়মান এবং মিডিয়া ও আই.টি সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।
অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ইসলামের দৃষ্টিতে হিজড়ারা মানব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং মানুষ হিসেবে যথাযথ সম্মান ও অধিকার তাদের প্রাপ্য। বরং ত্রুটিপূর্ণ দৈহিক গঠনের জন্য অন্যান্য ত্রুটিপূর্ণ মানুষের মতো তারাও মানুষের সহানুভূতির দাবিদার।
অনুষ্ঠানে বক্তারা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, রাষ্ট্রীয়ভাবে পরিকল্পিত কর্মসংস্থান সৃষ্টি, বাস্তবতার নিরিখে চিন্তাভাবনা করে তাদেরকে কাজে লাগালে তারা বোঝা নয়, দেশের জন্য সম্পদ হিসেবে রূপান্তরিত হতে পারে। নেতিবাচক ভূমিকা পরিহার করে নিজেদের জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করার লক্ষ্যে অনুষ্ঠান থেকে তাদেরকে উদাত্ত আহ্বান জানানো হয়।
Related News
নীলফামারীতে হত্যা করে সিলেটে আত্মগোপন, গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নীলফামারীর ডোমারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দেলোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকেRead More
পানিতে ডুবে ও মোটরসাইকেল দূর্ঘটনায় ১০ মাসে প্রাণ গেল শাবির ৭ শিক্ষার্থীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলতি বছরের ১০ মাসে বিভিন্নRead More



Comments are Closed