Main Menu

ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার খিলক্ষেতের খাঁ পাড়া এলাকায় বৈদ্যুতিক কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (১৫ মার্চ) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খিলক্ষেতের খাঁ পাড়ায় একটি মন্দিরের পাশে মাটির নিচ থেকে ক্রেন দিয়ে বৈদ্যুতিক তার তোলার সময় পাশে থাকা অপর একটি বৈদ্যুতিক খুঁটি তারের সঙ্গে স্পর্শ হলে পাঁচজন গুরুতর আহত হন। পরে তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা গেছে নিহতরা সবাই বৈদ্যুতিক কাজে নিয়োজিত ছিলেন।

 

Share





Related News

Comments are Closed