Main Menu

নাসীহা ফাউন্ডেশনের ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী

বৈশাখী নিউজ ডেস্ক: নাসীহা ফাউন্ডেশন বিডি’র উদ্যোগে রমজানজুড়ে সিলেটের একাধিক মসজিদে ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী, ফলাফল ও হাদিয়া বিতরণ অনুষ্টিত হয়েছে।

রোববার (১৫ মার্চ) বেলা ২টায় নগরীর রায়নগর সোনারপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার এর প্রিন্সিপাল শায়খ মাওলানা আবদুস সোবহান বলেন, সিলেটে কুরআন শিক্ষার বিস্তারে নাসীহা ফাউন্ডেশন অভূতপূর্ব ভূমিকা রেখে চলেছে। তাদের এই উদ্যোগ অব্যাহত থাকলে নামাজের সূরা শুদ্ধ নয়, এমন লোক পাওয়া যাবে না। তিনি সবাইকে কুরআন শিক্ষার জন্য আগ্রহ নিয়ে অগ্রসর হওয়ার আহবান জানান।

মাহফিলে কুরআন কোর্স পরীক্ষায় অংশ নেওয়া উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, পুরস্কার তোলে দেন অতিথিরা।

রায়নগর সোনারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আশরাফ উদ্দিন চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখেন নাসীহা ফাউন্ডেশনের অন্যতম অভিভাবক আলহাজ্ব আব্দুর রাকিব রকু।

নাসীহা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি শাইখ হাবীব নূহ এর পক্ষে (লিখিত ব্যক্তব্য) উদ্বোধনী বক্তব্য রাখেব নাসীহা ফাউন্ডেশনের পরিদর্শক সাংবাদিক মাওলানা আতিকুর রহমান নগরী।

নাসীহা পরিবারের সদস্য হাফেজ আব্দুল হাদী তালহার কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বিশিষ্ট আলেম, আলোচক ও চিন্তাবিদ মাওলানা শাহ মমশাদ আহমদ।

অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, নাসীহা ফাউন্ডেশনের অভিভাবক আব্দুল কাইয়ূম, আব্দুল আল্লাম রামীম, কাজিরবাজার মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল খালিক, জামেয়া দারুল ফালাহ সিলেটের প্রিন্সিপাল হাফেজ মাওলান শিব্বীর আহমদ, জামেয়া হেদায়াতুল ইসলাম সিলেটের মুহতামিম মাওলানা মুফতি শাহ মুতিউর রহমান, নাসীহার পরীক্ষক মাওলানা লুকমান হাকিম, মাহমুদ হোসাইন প্রথমপাশী, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আব্দুল্লাহ আল মুহাইমিন, মাওলানা সিফাত উল্লাহ, হাফেজ ফাহিম আহমদ।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করেন প্রধান অতিথি মাওলানা আব্দুস সোবহান ।

Share





Related News

Comments are Closed