Main Menu

পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। পূর্ণকালীন প্রশাসক পাওয়া এই পাঁচ সিটি করপোরেশন হলো— রাজশাহী সিটি করপোরেশন, বরিশাল সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশন ও রংপুর সিটি করপোরেশন।

Manual4 Ad Code

শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Manual8 Ad Code

প্রজ্ঞাপন থেকে জানা গেছে, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহফুজুর রহমান। পাশাপাশি বরিশাল সিটি করপোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার শিরীন ও ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রুকুনোজ্জামান রোকনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা এবং রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে বর্ণিত ব্যক্তিদের পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

Manual6 Ad Code

এতে আরও বলা হয়, নিয়োগ পাওয়া এসব প্রশাসক ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তারা বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

 

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code