Main Menu

সিলেটে পুলিশের বিশেষ অভিযানে একদিনে আটক ৫৯

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর এলাকায় মেট্রোপলিটন পুলিশের পৃথক ও বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, মাদককারবারি, সন্দেহভাজন ও হকারসহ মোট ৫৯ জনকে আটক করা হয়েছে।

Manual3 Ad Code

পুলিশ জানায়, মহানগরের বিভিন্ন থানা সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়।

অভিযানে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৯ জন আসামিকে আটক করা হয়েছে। এছাড়া মাদকসহ ও মাদকসেবনের অভিযোগে ১৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Manual2 Ad Code

পুলিশ আরও জানায়, মহানগরের বিভিন্ন এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে। মেট্রোপলিটন অধ্যাদেশের আওতায় ১৪ জনকে আটক করা হয়েছে।

এছাড়া নিয়মিত মামলা ও সন্দেহভাজন হিসেবে আরও ৫ জনকে আটক করা হয়েছে। পৃথক অভিযানে মহানগরের বিভিন্ন এলাকা থেকে ৬ জন হকারকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Manual1 Ad Code

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code