কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকট, দুর্ভোগে ক্রেতারা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে পড়েছেন ক্রেতারা। ডিপো থেকে খুচরা দোকানে তেল বিক্রি না করায় এই সংকট দেখা দিয়েছে বলে বিক্রেতাদের অভিযোগ রয়েছে। গত দু’দিন ধরে ভানুগাছ, শমশেরনগর ও আদমপুর বাজারের খুচরা দোকান ঘুরেও পেট্রোল, অকটেন পাওয়া যাচ্ছে না। দু’একটি দোকানে অল্প পরিমাণে তেল পাওয়ার সংবাদে ভিড় করছেন মোটরবাইকররা।
উপজেলার জ্বালানি তেলের খুচরা দোকান মালিকরা জানান, শ্রীমঙ্গল ডিপো থেকে আমরা সবসময় জ্বালানি তেল ক্রয় করে নিয়ে আসি। তবে গত কয়েকদিন যাবত ডিপো শুধুমাত্র পাম্পে তেল বিক্রি করছে। খুচরা বিক্রেতাদের কাছে কোন তেল বিক্রি না করায় বিক্রি করার মতো দোকান সমুহে কোন পেট্রোল, অকটেন ও ডিজেল নেই। তবে দু’একটি দোকানে পরিমাণে তেল থাকলেও অতিরিক্ত ক্রেতাদের ভিড় সামাল দেয়া সম্ভব হচ্ছে না। ফলে তেলের সংকট দেখা দিয়েছে।
শমশেরনগর বাজারের খুচরা দোকানী সজল কুর্মী বলেন, শ্রীমঙ্গল মেঘনা ডিপো থেকে আমরা খুচরা দোকানে তেল বিক্রি করছে না। তারা শুধু পাম্পে তেল বিক্রি করছেন। অথচ শমশেরনগর, ভানুগাছে কোন তেলের পাম্প নেই। ফলে গত দু’দিন ধরে কোন তেল বিক্রি করতে পারছি না। কৃষিতে সেচ দিতে ও মোটরবাইক চালকরা তেলের জন্য এসে প্রচুর ভিড় এবং আমাদের সাথে বাকবিতন্ডা করছেন।
এব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, খুচরা দোকানগুলোতে তেল বিক্রির জন্য প্রশাসনের পক্ষ থেকে ডিপোতে কথা বলে তেল বিক্রির ব্যবস্থা করা হবে। ফলে তেলের এই সংকট আর থাকবে না।
Related News
মৌলভীবাজারে অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় বিজিবি, এসআরবি ও জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্সের বিশেষRead More
মৌলভীবাজারে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে পড়ে নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরে একটি ভবনের চারতলার ফ্ল্যাট থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed