শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত কর্মচারীদের মাঝে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
শনিবার (১৪ মার্চ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ধামালিপাড়া আবাসিক এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন, সেক্রেটারি মুজাহিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিষয়ে শাখা সভাপতি মাসুদ রানা তুহিন বলেন, বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন ও সচল রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা। প্রতিবছরের মতো এবারও ছাত্রশিবির তাদের সামর্থ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পাশে থাকার চেষ্টা করেছে। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই আজকের এই সামান্য আয়োজন।
তিনি আরও বলেন, আগামীর ক্যাম্পাস বিনির্মাণে সকল স্টেকহোল্ডারকে সঙ্গে নিয়ে ছাত্রশিবির একটি সুন্দর ও মানবিক ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।
Related News
সিলেটে মাজারে প্রশাসনের হস্তক্ষেপ, ৬৬ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আধ্যাত্মিক রাজধানী খ্যাত পুণ্যভূমি সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারRead More
ডিসি সরওয়ার আলমের বদলীর আদেশ প্রত্যাহারের দাবী খেলাফত মজলিসের
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সর্বজন গ্রহণযোগ্য জেলা প্রশাসক জনাব সরওয়ার আলমকে আকস্মিকRead More



Comments are Closed