বাংলাদেশি তেলবাহী জাহাজের জন্য উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালী: রাষ্ট্রদূত
বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধের হুমকির মধ্যেও বাংলাদেশের জন্য বিশেষ স্বস্তির খবর দিয়েছে ইরান। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট তীব্র হলেও বাংলাদেশি তেলবাহী ট্যাংকারগুলোকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচলের অনুমতি দেবে তেহরান।
শুক্রবার (১৩ মার্চ) ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদি এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষ থেকে ইরানের প্রতি এ বিষয়ে বিশেষ অনুরোধ জানানো হয়েছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে ইরানের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
জালিল রহিমি জাহানাবাদি বলেন, “আমি ইরানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা প্রস্তুত আছেন। আপনাদের যদি জ্বালানি পরিবহনের জন্য নিজস্ব জাহাজ থাকে, তবে আমরা সেগুলোকে নিরাপদে চলাচল করতে দেব, যাতে বাংলাদেশের মানুষ কোনো কষ্টের মুখে না পড়ে।”
গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে হরমুজ প্রণালী। ইতিমধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ইরান অন্তত ১৬টি জাহাজে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। বিশ্ববাজারে তেল সরবরাহের প্রায় ২০ শতাংশই এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। এই সংকটের ফলে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে এবং ইরান হুঁশিয়ারি দিয়েছে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তেলের দাম ২০০ ডলার পর্যন্ত উঠতে পারে।
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের অধিকাংশ অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমদানিকৃত। হরমুজ প্রণালী বন্ধ থাকলে দেশের বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহন ব্যবস্থা অচল হওয়ার শঙ্কা ছিল। ইরানের এই অনুমতির ফলে বাংলাদেশ কেবল জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং বৈশ্বিক অস্থিরতার মধ্যেও তুলনামূলক স্থিতিশীল বাজার বজায় রাখতে সক্ষম হবে। তবে শর্ত হিসেবে নিজস্ব জাহাজের মাধ্যমে এই জ্বালানি পরিবহন করার বিষয়টি চ্যালেঞ্জিং হতে পারে বলে মনে করছেন অনেকে।
Related News
শিবপুরে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলার ভরতেরকান্দি গ্রামে পিতাকে ধারালো ছুরি ওRead More
নরসিংদীতে আওয়ামী যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের জেলা শাখারRead More



Comments are Closed