Main Menu

ইরানে মার্কিন হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

Manual1 Ad Code

সালেহ আহমদ (স’লিপক): ইসরাইল-মার্কিন অশুভ শক্তির বিরুদ্ধে ইরানে মার্কিন হামলার প্রতিবাদে ইসলামী চেতনা ও মানবতাবাদী পরিষদের উদ্যোগে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

শুক্রবার (১৩ মার্চ) বাদ জুমা মৌলভীবাজার দেওয়ানি মসজিদ সম্মুখে ইসলামী চেতনা ও মানবতাবাদী পরিষদ আয়োজিত মানববন্ধনে অ্যাডভোকেট ড. আবু তাহের এর সভাপতিত্বে ও খিজির মুহাম্মদ জুলফিকারের সঞ্চালনায় সাংবাদিক আব্দুস সালাম, দেওয়ান মোনাকিব চৌধুরী, সিনিয়র সিটিজেন ও সমাজকর্মী সাদেক আহমদ, ছাত্রনেতা সালমান আহমদ, মেরাজ চৌধুরী, আবু হানিফ, সাংবাদিক রাজন মিয়া, এম এ মুনতাকিম ইকরাম প্রমুখ বক্তব্য রাখেন।

Manual3 Ad Code

বৃষ্টিপাত উপেক্ষা করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজনের অংশগ্রহণে ইরানের ওপর মার্কিন আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী উল্লেখ করে বক্তারা এ ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুসলিম বিশ্বের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, বিশ্বে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সকল ধরনের অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানো প্রয়োজন।

Manual8 Ad Code

মানববন্ধন থেকে বক্তারা ইরানের ওপর মার্কিন হামলা বন্ধ এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠার দাবি জানান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code