ওসমানীনগরে ডোবা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার উত্তর গোয়ালাবাজার এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) বিকেলে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে পথচারীরা উত্তর গোয়ালাবাজার এলাকার একটি ডোবায় একটি মরদেহ ভাসতে দেখেন। পরে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ভিড় জমে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক পর্যবেক্ষণ শেষে ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের বর্ণনা ও পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েকদিন ধরে ওই ব্যক্তিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল।
মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভুঁইয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডোবায় পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Related News
আগস্ট মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের প্রানহানিRead More
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More



Comments are Closed