সিলেটে জ্বালানি তেল পাম্পে ধর্মঘট পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে জ্বালানি তেল বিপণন খাতে চলমান সংকট নিরসন ও পাম্প সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে অর্ধদিবস প্রতীকী ধর্মঘট পালন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেট বিভাগের সকল ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে এই ধর্মঘট পালন করা হয়।
সোমবার রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি এ ধর্মঘটের ডাক দেয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সোমবার বিকেলে নগরীর চৌকিদেখী এলাকায় অবস্থিত উত্তরা পেট্রোলিয়াম নামক একটি পাম্পে জ্বালানি তেল নিতে আসা এক ব্যক্তি পাম্পের ম্যানেজারের ওপর হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনার প্রতিবাদ, হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেতৃবৃন্দ জরুরি বৈঠকে বসেন।
বৈঠক শেষে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াশদ আজিম আদনান জানান, বিপিসি’র ত্রুটিপূর্ণ জ্বালানি তেল বিপণন নীতি সংশোধন এবং সিলেট বিভাগে জ্বালানি সরবরাহ ব্যবস্থা দ্রুত আধুনিক ও কার্যকর পদ্ধতিতে স্বাভাবিক করার দাবিতে এ অর্ধদিবস প্রতীকী ধর্মঘটের ডাক দেয়া হয়।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
Related News
পানিতে ডুবে ও মোটরসাইকেল দূর্ঘটনায় ১০ মাসে প্রাণ গেল শাবির ৭ শিক্ষার্থীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলতি বছরের ১০ মাসে বিভিন্নRead More
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More



Comments are Closed