সিলেটে সুপার শপে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মজুমদারি এলাকায় একটি সুপার শপে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
রোববার (৮ মার্চ) রাত ৯টার দিকে মজুমদারি এলাকার মেহজাবিন সুপার শপে আগুন লাগে। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মেহজাবিন সুপার শপের স্বত্বাধিকারী মো. ফরিদ উদ্দিন তাপাদার জানান, দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সিলেট ফায়ারসার্ভিস তালতলা কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, সিনিয়র স্টেশন ম্যানেজার কুতুব উদ্দিনের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার কুতুব উদ্দিন অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি অগ্নিকাণ্ডের সঠিক কারণ, ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি। আগুন নিয়ন্ত্রণের পর বিস্তারিত রিপোর্ট জমা দিয়ে বিষয়টি জানানো হবে বলে জানান তিনি।
Related News
সিলেটে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়েRead More
সিলেটে ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ, যুবক আটক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অভিযান চালিয়ে ৬ লাখ ৩০ হাজার টাকাRead More



Comments are Closed