জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিলেট মহানগর শাখার উদ্যোগে ২শতাধিক রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকালে নগরীর বন্দরবাজারস্থ জালালাবাদ পার্কে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার বিতরণ পূর্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাগপা’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি শাহজাহানা আহমদ সাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগপা সিলেট মহানগরের সহ-সভাপতি মোঃ পিয়ার হোসেন।
সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেনের পরিচালনায় ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, জাতীয় গণতান্ত্রিক পাটি সিলেট মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক জহুর আলম, কাউছার আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ, যুবদলের নেতা আব্দুল্লাহ আল মামুন, সংগঠনের প্রচার বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম জিতু, শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সহ দপ্তর বিষয়ক সম্পাদক শাহিন আলম, কৃষি বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত, কার্যকরী সদস্য ফারুক আহমদ, বেলাল আহমদ, অজয় রায় প্রমুখ।
ইফতার বিতরণকালে বক্তারা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং দলের আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed