সিলেটে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় দুটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে কয়েছ মিয়া (২৪) নামে এক চালক নিহত হয়েছেন।
রোববার (১ মার্চ) রাত ১০টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বটেরতল এলাকায় সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কয়েছ মিয়া বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল উত্তরপাড়া গ্রামের কলিম উল্ল্যার ছেলে।
স্থানীয়রা জানান, বেপরোয়া গতির দুটি সিএনজিচালিত অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছার পর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক কয়েছ মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান।
এ ব্যাপারে এসএমপির মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দুর্ঘটনার খবর জানতে পারেননি। তিনি খোঁজ নিয়ে দেখছেন।
Related News
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More



Comments are Closed