সিলেটে ড্রেনের ভেতর থেকে চাকুসহ ৭ ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে ছিনতাইকারী সন্দেহে ৭ যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪ টি চাকু উদ্ধার করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রোববার বিকেলে বন্দরবাজার রংমহল টাওয়ার সংলগ্ন ড্রেনের ভিতর থেকে এই ৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সকলে চিহ্নিত ছিনতাইকারী।
গ্রেপ্তারকৃতরা হলেন- ইমন আহমদ, ইমন (১৮), শাহান আহমদ (১৮), ইয়াসিন (১৮), রুবেল (২১), হৃদয় আহমদ (১৮) ও শওকত মিয়া (৩০)।
সাইফুল জানান, এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার মামলা করা হয়েছে।
Related News
পানিতে ডুবে ও মোটরসাইকেল দূর্ঘটনায় ১০ মাসে প্রাণ গেল শাবির ৭ শিক্ষার্থীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলতি বছরের ১০ মাসে বিভিন্নRead More
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More



Comments are Closed