Main Menu

সিলেটে রিজিওনাল আর্টিজান মুভমেন্ট সাউথ এশিয়া ‘গ্রাম’ ব্র্যান্ডিং-এর উদ্বোধন

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস বলেছেন, তৃণমূল নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সকলে মিলে কাজ করতে হবে। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করে তাদের পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে। এতে করে নারী উদ্যোক্তারা তাদের পণ্যগুলো সহজেই বাজারজাত করতে পারায় নিজেরার যেমন লাভবান হচ্ছেন তেমনি মানসম্পন্ন পণ্য ক্রয় করতে পেরে ক্রেতারাও উপকৃত হচ্ছেন।

Manual1 Ad Code

তিনি আরো বলেন, ‘গ্রাম’ ব্র্যান্ডটি এই শূন্যতা পূরণে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে। স্থানীয় ঐতিহ্যের সাথে আধুনিক রুচির সমন্বয় ঘটিয়ে পণ্যগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। তাহলেই নারী উদ্যোক্তাদের হাতের তৈরি পণ্যগুলো আন্তর্জাতিক অঙ্গনে স্থান পাবে। ফলে গ্রামীণ নারী উদ্যোক্তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।

Manual3 Ad Code

রোববার (১ মার্চ) নগরীর জিন্দাবাজারস্থ সিটি সেন্টারের ‘স্পাইসি রেস্টুরেন্ট’-এ গ্রাসরুটস রিজিওনাল আর্টিজান মুভমেন্ট সাউথ এশিয়া ‘গ্রাম’ ব্র্যান্ডিং এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক সিলেটের ডেপুটি ডিরেক্টর তানভীর আহমেদ, বিসিকের ডিজিএম এম. সোহেল হাওলাদার, পলাশ তালুকদার, জাবিন আহাম্মদ নুমান, ধ্রুবজ্যোতি চৌধুরী, আবু সালেহ মো: হুমায়ুন কবির, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র, জাতীয় সমন্বয়নকারী অনিতা দাশ গুপ্তা, ইশরাত জাহান, মাকসুরা জালাল, জোহরা আক্তার, জয়া উরাং, সিপা উরাং, ফাতেমা সুলতানা, চৌধুরী নাদিরা সুলতানা, সালিনা আক্তার, এস এম পান্না, জয়মাল্য দাস, ফেরদৌস আহমেদ, পারভীন আক্তার লিজা, ইশরাত জোবায়দা নুহের, খাইরুল বানু শোয়েব, এলেনা রাহি এরা ও মোঃ আর প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে কৃষি বিপনন, বিসিক, বিএমইটি, ইবিএল, প্রাইম ব্যাংক ও এবি ব্যাংকের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে নারী উদ্যোক্তারা এবং সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

অনুষ্ঠান শেষে লতিফ সেন্টারের দ্বিতীয় তলায় গ্রাম-এর শোরুম পরিদর্শন করেন প্রধান অতিথি সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস। এসময় তিনি নারী উদ্যোক্তাদের বিভিন্ন পণ্যের গুণগত মান দেখে প্রশংসা করেন এবং সকল ধরণের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের কারুশিল্পীদের জীবনমান উন্নয়ন এবং দক্ষিণ এশীয় অঞ্চলের দেশীয় পণ্যের ব্র্যান্ডিং নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code