সিলেটে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২৭০ কেজি অবৈধ ভারতীয় জিরাসহ একটি হাইএক্স গাড়ি জব্দ এবং দুইজনকে আটক করা হয়েছে। জব্দকৃত জিরার আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫৫ মিনিটে এসআই (নিঃ) অর্জুন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন অ্যাভান্সার ওয়ার্ল্ডের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরগামী একটি সিলভার রঙের হাইএক্স গাড়িকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে গাড়িসহ দুইজনকে আটক করা হয়।
তল্লাশিকালে গাড়িটির (রেজি নং: DHAKA METRO-CHA-19-4847) পেছনের সিটে থাকা ২৭টি পলিথিন ব্যাগ থেকে মোট ২৭০ কেজি অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত গাড়িটির আনুমানিক মূল্য প্রায় ২৬ লাখ টাকা।
আটকরা হলেন- মো. আলী হোসেন প্রকাশ করিম (৪৮), সাভার পৌরসভার বক্তারপুর এলাকার বাসিন্দা এবং মো. আল-আমিন ব্যাপারী (৩৮), ফরিদপুর জেলার চরভদ্রাসান উপজেলার বাসিন্দা, বর্তমানে সাভারে বসবাসরত।
এ তথ্যটি নিশ্চিত করে এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা রুজু হয়েছে। আটক আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed