সিলেটে পুলিশের অভিযানে ৫ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে অনলাইন জুয়া খেলার সময় ৫ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানাধীন সুলতানপুর এলাকার ইঞ্জিনিয়ারিং গেইট পয়েন্টে প্রকাশ্যে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনলাইন জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ১। হাবিব আহমদ (৩২), পিতা- আব্দুস শাহিদ, গ্রাম- পশ্চিমভাগ (সুলতানপুর), থানা- মোগলাবাজার, জেলা- সিলেট।, ২। জাবের (৩০), পিতা- হেলাল উদ্দিন, গ্রাম- পশ্চিমভাগ (সুলতানপুর), থানা- মোগলাবাজার, জেলা- সিলেট, ৩। জসিম আহমদ (৩০), পিতা- হাসিম আহমদ, স্থায়ী ঠিকানা- গ্রাম শ্রীফর, লক্ষীবাজার ইউপি, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট, বর্তমান ঠিকানা- পশ্চিমভাগ (সুলতানপুর), থানা- মোগলাবাজার, জেলা- সিলেট, ৪। আব্দুল আহাদ (৩০), পিতা- ফজর আলী, গ্রাম- সুলতানপুর, থানা- মোগলাবাজার, জেলা- সিলেট, ৫। সাহেল আহমদ (৪০), পিতা- আব্দুল মালেক, গ্রাম- পশ্চিমভাগ, ৪১নং ওয়ার্ড, থানা- মোগলাবাজার, জেলা- সিলেট।
এ ঘটনায় মোগলাবাজার থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করে এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অনলাইন জুয়ার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed