সিলেটে দিনদুপুরে অটোরিকশা আটকে নারীর টাকা ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে দিনদুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী।ছিনতাইকারীরা মোটরসাইকেল যোগে এসে ওই নারীকে বহনকারী অটোরিকশা আটকে তার ব্যাগ ছিনিয়ে নেয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে। তবে মঙ্গলবার ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এই ছিনাইয়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, হাউজিং এস্টেটের ভেতরের সড়ক দিয়ে একটি অটোরিকশা যাচ্ছিলো। তিনটি মোটল সাইকেলে এসে ৬ জন লোক ওই অটোরিকশার গতিরোধ করে। এরপর একজন মোটরসাইকেল থেকে নেমে অটোরিকশার ভেতরে থাকা নারীর ব্যাগ ধরে টানাটানি করে। কিছুক্ষণ টানাহ্যাঁচড়ার পর ব্যাগটি নিজের আয়ত্তে নিয়ে মোটর সাইকেল আরোহীরা চলে যায়। এসময় অটোরিকশা থেকে নেমে এক নারী চিৎকার করতে দেখা যায়।
ঘটনার সময় আশপাশে লোকজন চলাচল করলেও কেউ সরাসরি বাধা দিতে এগিয়ে আসতে দেখা যায়নি। পুরো ঘটনাটি সড়কের পাশের একটি ভবনের সিসি ক্যামেরায় রেকর্ড করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা ওই নারী ব্যাংক থেকে টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। ছিনতাইকারীরা ব্যাগে থাকা তার টাকা ও চেক বইয়ের কয়েকটি পাতা ছিনিয়ে নেয়। তবে ওই নারীর নাম জানা সম্ভব হয়নি।
ওই এলাকার সাব্কে সিটি কাউন্সিলর ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ছিনআইয়ের ঘটনা শোনার পরপরই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আমি পুলিশকে দিয়েছি। ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তারে পুুলিশ কমিশনারের সাথেও কথা বলেছি। বিষয়টি আমরা খুব গুরুত্বের সাথে দেখছি।
তিনি বলেন, ঘটনা শুনে মনে হয়েছে এই ছিনতাইয়ের ঘটনায় ওই নারীর পরিচিত কেউ বা ব্যাংকের কেউ জড়িত থাকতে পারে। কারণ সিলেটে মানুষজন প্রতিদিনই টাকা নিয়ে ব্যাংকে যাওয়া আসা করে। এরকম ছিনতাইয়ের ঘটনা সাধারণত ঘটে না।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির বলেন, ছিনতাইয়ের ঘটনায় আমরা একটি মৌখিক অভিযোগ পেয়েছি। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ছিনতাইকারীদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি।
মোটরসাইকেলে নাম্বার প্লেট না থাকায় সম্ভাব্য সব এলাকার সিসি ক্যামেরাগুলো চেক করে অপরাধীদের বের করার চেষ্টা করা হচ্ছে।
Related News
নীলফামারীতে হত্যা করে সিলেটে আত্মগোপন, গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নীলফামারীর ডোমারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দেলোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকেRead More
পানিতে ডুবে ও মোটরসাইকেল দূর্ঘটনায় ১০ মাসে প্রাণ গেল শাবির ৭ শিক্ষার্থীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলতি বছরের ১০ মাসে বিভিন্নRead More



Comments are Closed