বিয়ানীবাজারে চোরাই গরুসহ সিএনজি জব্দ, গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে চোরাই গরুসহ একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়েছে। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে থানা পুলিশ জানায়, সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমের তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুকের নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছবেদ আলীর সহযোগিতায় এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে লাউতা ইউপির নন্দীরফল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ টি চোরাই গরু ও চোরাই কাজে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিক্সা জব্দের পাশাপাশি ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল-মাটিকাটা গ্রামের আলা উদ্দিনের ছেলে সুমেল আহমদ (৩০) ও বাহাদুরপুর উত্তর গাংপারের আব্দুল গফুরের ছেলে সাইফুল ইসলাম (৩৫)।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক বলেন, গ্রেফতার সুমেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি এবং সাইফুলের বিরুদ্ধে আরোও ২টি মামলা রয়েছে। আসামীদ্বয় পেশাদার গরুচোর।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed