Main Menu

সিলেটে ঝোপের ভেতরে পড়েছিল যুবকের মরদেহ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জালালাবাদ থানা এলাকাধীন সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের একটি হাওরের ঝোপের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে জালালাবাদ থানা পুলিশ।

পুলিশ জানায়, মরদেহটি একটি ঝোপের ভেতরে পড়ে ছিল। এ সময় মরদেহের মুখ সাদা বস্তা দিয়ে ঢাকা থাকলেও শরীরের অন্যান্য অংশ ছিল বিবস্ত্র। তাৎক্ষণিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া গেছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। সুরতহাল শেষে মরদেহের বিস্তারিত পরিচয় ও মৃত্যুর কারণ জানা যাবে বলে জানায় তারা।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে জালালাবাদ থানা পুলিশ।

Share





Related News

Comments are Closed