জৈন্তাপুরে ভারতীয় ১৪টি পাওয়ার জেল ও ১৪টি ডেটোনেটর উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৪টি ইন্ডিয়ান পাওয়ার জেল ও ১৪টি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে জৈন্তাপুরের কাটাগাং এলাকায় সিলেট–তামাবিল মহাসড়কের পশ্চিম পাশে একটি বালুর মহালের নিকট পরিত্যক্ত টিনের ঘর থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
র্যাব-৯ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল আনুমানিক ৫টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত পাওয়ার জেল ও ডেটোনেটর উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে, যা নাশকতার কাজে ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এ কে এম শহীদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত ১৪টি ইন্ডিয়ান পাওয়ার জেল ও ১৪টি নন-ইলেকট্রিক ডেটোনেটর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে র্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
র্যাব আরও জানায়, ৫ আগস্ট ২০২৪ সালের পর থেকে র্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে ৩৬টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৪ হাজার ৬৩০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, সাউন্ড গ্রেনেড ও পেট্রোল বোমাসহ বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জাম উদ্ধার করেছে। এসব অভিযানের ফলে সিলেট বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হয়েছে।
Related News
জৈন্তাপুরে ভারতীয় মদ, ফেন্সিডিল ও ইয়াবা জব্দ, আটক ৩
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের হরিপুরে চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিল ওRead More
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালুRead More



Comments are Closed