সিলেটে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় এক ব্যবসা প্রতিষ্ঠানরে মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষরণ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার মেসার্স কামাল এন্টারপ্রাইজ নামক দোকানের মালিককে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষরণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া।
তিনি জানান- ওই দোকানে ১৩০০ টাকার এলপিজি সিলিন্ডার অধিক দামে বিক্রি করা হচ্ছিলো। খবর পেয়ে ভোক্তার অধিকার অভিযান চালিয়ে দোকানের মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে।
Related News
সিলেটে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িকRead More
সিলেটে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় অটোরিকশাচালক জেলে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানাধীন মহালদিক হিলুয়াছড়ায় স্লুইস গেট ও সেতুর নিচ থেকে অবৈধভাবেRead More



Comments are Closed