Main Menu

ছোট দুই ভাইয়ের লাঠির আঘাতে মাদকাসক্ত বড় ভাই নিহত

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মাদকাসক্ত বড় ভাইকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে ছোট ভাইদের লাঠির আঘাতে মাদকাসক্ত বড় ভাই রমজান আলী (৩৬) নিহত হয়েছে।

Manual7 Ad Code

ঘটনাটি ঘটেছে রবিবার (৪ জানুয়ারী) রাতে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের পুরানচর গ্রামে।

Manual3 Ad Code

মাদকাসক্ত বড় ভাইকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টায় ব্যর্থ হয়ে রবিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে তাদের সাথে কথা কাটাকাটি এবং তর্কা-তর্কিতে জড়িয়ে পড়ে ছোট দুই ভাই। এক পর্যায়ে ছোট দুই ভাই মোশাররফ হোসেন ও মনির হোসেন তাকে লাঠি দিয়ে বেধরক আঘাত করে গুরুতর আহত করে। এক পর্যায়ে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

নিহত রমজান আলী ও তার ছোট ভাই একই গ্রামের মুছা মিয়ার ছেলে বলে পুলিশ জানায়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ৯৯৯ এ খবর পেয়ে ঘটনার পরপরই এলাকা পরিদর্শনসহ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রমজান আলী মাদকাসক্ত হওয়ায় তার ভাইদের লাঠির আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code